,

কঙ্গনার কাছে ক্ষমা চাইলেন বরুণ ধাওয়ান

news-image

বিনোদন ডেস্ক : স্বজনপোষণ বিতর্কে আইফার মঞ্চে কঙ্গনাকে আক্রমণের জন্য ক্ষমা চাইলেন বরুণ ধাওয়ান। ট্যুইট করে এদিন ট্যুইট করে ক্ষমা চেয়ে নেন বরুণ। বলেন,‘আমি ‌যদি কাউকে আঘাত করে থাকি তাহলে আমি ক্ষমা চাইছি এবং আমার অনুশোচনা হচ্ছে এধরণের কাজের জন্য। ’

প্রসঙ্গত, স্বজনপোষণ বিতর্ক বলিউডে এই মহূর্তে মাথাচাড়া দিয়ে উঠেছে। প্রথমে করণ জোহরের শো ‘কফি উইথ করণ’এ গিয়ে সরাসরি বলিউডে স্বজনপোষণ (nepotism )-এর অভি‌যোগ তুলেছিলেন কঙ্গনা রানাওয়াত। করণ জোহরকে সরাসরি বলেছিলেন, বলিউড স্বজপোষণের ধারক ও বাহক ও আপনি পালক।

আর এবারের আইফার মঞ্চে কঙ্গনার বিরুদ্ধে সেই ক্ষোভই উগরে দিয়েছেন করণ। ‌যার সঙ্গী হয়েছে সাইফ আলি খান ও উঠতি নায়ক বরুণ ধাওয়ান।

প্রসঙ্গত, শুরুটা করেন সাইফই, আইফার মঞ্চে বরুণ ধাওয়ান ‌যখন তাঁর ‘ঢিসুম’ ফিল্মের জন্য সেরা কমিক চরিত্রে পুরস্কার পান তখন সাইফ বলেন, ‘তুমি এখানে এসেছ তোমার চিত্র পরিচালক বাবা ডেভিড ধাওয়ানের জন্য। ‘সঙ্গে সঙ্গেই বরুনই সাইফকে উত্তর দেন, ‘তুমিও এখানে এসেছ তোমার মা শর্মিলা ঠাকুরের জন্য। ‘এই কথপোকথনের মাঝে ঢুকেন করণ জোহরও। তিনি বলেন ‘হ্যাঁ আমিও এখানে এসেছি আমার বাবা জশ জোহরের জন্য ‘। এরপরই তিন জন বলে ওঠেন ‘নেপোটিজম রকস’।

আর এরপরই ট্যুইটারে ও অন্যান্য সোশ্যাল সাইটে নেটিজেনদের সমালোচনার মুখে পড়েন করণ জোহর, সাইফ আলি খান ও বরুণ ধাওয়ান। ‌আর তারপরই বরুণ ক্ষমা চেয়ে নিলেন। ‌যদিও করণ ও সাইফ অবশ্য নেটিজেনদের এই সমালোচনাকে পাত্তাই দেননি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে