সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চলেই গেলেন অভিনেতা রাতিন

news-image

বিনোদন প্রতিবেদক : মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রের গুণী অভিনেতা আবদুর রাতিন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরে লিভার ও কিডনিজনিত রোগে ভুগেন। অবশেষে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মঙ্গলবার দিবাগত রাত আড়াইটায় না ফেরার দেশে চলে যান তিনি। তার বয়স হয়েছিল ৬৬ বছর।

বাদ জোহর নারিন্দার বিনোদ বিবি মসজিদে নামাজে জানাজা শেষে স্বামীবাগে পারিবারিক কবরস্থানে রাতিনকে দাফন করা হবে বলে তার ভাই অঞ্জন রহমান জানিয়েছেন।

রাতিন কিছু দিন পুরান ঢাকার ন্যাশনাল মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কেবিন ব্লকে ২১৬ নম্বর কেবিনে কিছু দিন প্রায় অচেতন অবস্থায় ছিলেন বলে জানান অঞ্জন রহমান।

অঞ্জন রহমান আরো জানান, তার ভাই প্রথমে চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়েছিলেন। পরে লিভার ও কিডনিজনিত রোগে ভুগেন। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

শতাধিক মঞ্চ নাটকে অভিনয় করেছেন রাতিন। ১৯৭২ সাল থেকে টেলিভিশন নাটকে অভিনয় করছেন। এ পর্যন্ত দুই শতাধিক টেলিভিশন নাটকে তাকে দেখা গেছে। রাতিন অভিনীত উল্লেখযোগ্য টেলিভিশন নাটক হলো- রত্মদ্বীপ, মহুয়ার মন, অভিনেতা, বোবাকাহিনি, গৃহবাসী প্রভৃতি। ১৯৭০ সালে ‘নতুন প্রভাত’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে তার অভিষেক ঘটে। সিনেমাটি পরিচালনা করেন মোস্তফা মেহমুদ। রাতিন অভিনীত উল্লেখযোগ্য সিনেমা হলো- হারানো সুর, দেবদাস, শুকতারা, জবাব চাই, স্নেহের প্রতিদান, লালু সর্দার প্রভৃতি।

এ জাতীয় আরও খবর

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট