বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হাত ভাঙল অভিনেত্রীর, তবুও করছেন শুটিং!

news-image

 

বিনোদন ডেস্ক : দীপ্ত টিভির নিয়মিত শিল্পীদের একজন শারমিন আঁখি। টেলিভিশনটিতে প্রচার হওয়া অরিজিত মুখার্জির পরিচালনায় ওপার বাংলার প্রখ্যাত কথাসাহিত্যিক আশাপূর্ণা দেবীর উপন্যাস ‘বালুচারী’ অবলম্বনে টিভি ধারাবাহিক ‘অপরাজিতা’র নন্দিতা চরিত্রে অভিনয় করছেন তিনি। সম্পতি ‘ওরা থাকে আঁধারে’ নামের আরও একটি নতুন সিরিয়ালে অভিনয় করছেন নিয়মিত।

কিন্তু সম্প্রতি চিকুনগুনিয়ায় আক্রান্ত হওয়ার পর তার শরীর দুর্বল হয়ে যায়। কিন্তু তবুও তো শুটিং করতেই হবে। এই শুটিং করতে গিয়েই ঘটলো অনাকাঙ্খিত ঘটনা। শুটিং এ যাওয়ার আগে বাসায় মাথা ঘুরে ফ্লোরে পরে ভেঙে গেল হাত। ব্যস কিছুদিন বিছানায় থেকে বিশ্রাম নিয়েই আবারও শুরু করলেন ভাঙা হাত নিয়েই শুটিং।

এ বিষয়ে আঁখি প্রিয়.কমকে বলেন, কি করব! ভাঙা হাত নিয়েই শুটিং করতে হচ্ছে নিয়মিত কারণ আমার পরিচালকে আমার ডেট দেওয়া ছিল। তাই বিশ্রাম করার কোন উপায় নেই। তবে ডাক্তার আরও প্রায় এক সপ্তাহের মতো সময় বিশ্রাম নিতে বলেছিল।’

উল্লেখ্য, শারমিন আঁখির টেলিভিশন পর্দায় পথ চলা শুরু ২০১১ সালে দেবাশীষ বড়ুয়া দ্বীপের ‘ঘটক বাকী ভাই’ ধারাবাহিক নাটক দিয়ে। তারপর নার্গিস আক্তারের টেলিছবি ‘ভালোবাসা কী করে ভালো হয়’, দেবাশীষ দ্বীপের আরেকটি ধারাবাহিক ‘চারকন্যা’য় কাজ করেন। এরপর ইমরাউল রাফাতের ‘আপন খবর’, ধারাবাহিক ‘রাব্বু ভাইয়ের বৌ’, আশুতোষ সুজনের ‘বাইশে শ্রাবণ’, রাহাত কবিরের ‘না বলা কথা’ রাসেল শিকদার এর “গিটার” সহ প্রায় অর্ধ শতাধিক একক ও ধারাবাহিক নাটকে কাজ করেছেন। শিহাব শাহীন পরিচালিত ‘নীলাঞ্জলা’, ‘তোমার আমার বিয়ে’ এবং মিজানুর রহমান আরিয়ানের ‘উৎসর্গ’ , শুভ্র খান এর পরিচালিত ধারাবাহিক ‘অনাকাঙ্খিত সত্য’ তার উল্লেখযোগ্য কাজ।মাছরাঙা টেলিভিশনের প্রযোজনায় আবুল হোসেন খোকনের পরিচালনায় ‘তিন গোয়েন্দা’ সিরিজের তার অভিনীত ‘জিনা’ চরিত্রটি দর্শকের দৃষ্টি কেড়েছিল।

এ জাতীয় আরও খবর