সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘ফিগার ঠিক রাখতে হবে, এখনই দ্বিতীয় সন্তান নয়’

news-image

বিনোদন ডেস্ক : সাত মাস হলো পুত্র সন্তান তৈমুরের মা হয়েছেন কারিনা কাপুর খান। মা হওয়ার পর পরিবার ও ক্যারিয়ার দুটোকেই সমান তালে চালিয়ে যাচ্ছেন তিনি। জিরো ফিগার নেই তার। তাই ফিগারের দিকে বাড়তি নজর দিতে হচ্ছে। তাই এখনই দ্বিতীয় সন্তান নিয়ে ফিগার খারাপ করতে চান না কারিনা!

বাড়তি মেদ ঝরাতে এখন রীতিমতো জিমে গিয়ে কসরত করছেন কারিনা। সম্প্রতি একটি বই প্রকাশনা অনুষ্ঠানে গিয়েছিলেন কারিনা। সেখানে তিনি বলেন, ‘গর্ভকালীন সময়টাতে সবার সহায়তা নিয়েছি। আবারও একই কাজ করতে চাই না।’

গর্ভধারণের ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ বিষয় জানালেন কারিনা। তিনি বলেন, ‘গর্ভকালীন সময়টাতে শরীর থেকে ৫ বছরের ক্যালসিয়াম হারিয়ে যায়। তাই প্রথম সন্তান জন্মের পর ফিগার ঠিক করার পাশাপাশি এই ক্যালসিয়ামের অভাব পূরণ করতে সময় চাচ্ছি।’

আসন্ন ছবি ‘ভিরে দি ওয়েডিং’য়ের জন্য নিজেকে তৈরি করে নিচ্ছেন তিনি। এছাড়াও তৈমুরকে নিয়ে ক্যামেরার সামনে যথেষ্ট স্বচ্ছন্দ কারিনা। নিজেই বললেন, ‘এখনকার সময় বদলে গিয়েছে। সব জায়গাতেই ফ্রেমবন্দি হতে হয়। তৈমুরও সবারই মতো। ওকে আলাদা করে ট্রিট করা হবে না।’

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা