,

শুরু হচ্ছে শাকিব-অপুর শুটিং

news-image

বিনোদন ডেস্ক : শুরু হচ্ছে শাকিব খান ও অপু বিশ্বাস অভিনীত ‘পাংকু জামাই’ চলচ্চিত্রের শুটিং। চলতি মাসে ছবির ডাবিং করা হবে, আগামী মাসের প্রথম সপ্তাহে ছবির আইটেম গানের শুটিং শুরু হবে এফডিসিতে। ছবিটি পরিচালনা করছেন আবদুল মান্নান, প্রযোজনা করছেন মোজাম্মেল হক সরকার। দীর্ঘ দেড় বছর বিরতির পর আবার নতুন উদ্যমে শুরু হচ্ছে ছবিটির কাজ। তবে শুটিং এর আগে প্রয়োজন শাকিব খানের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা। পরিচালক অবশ্য আশা রাখছেন শিগগির নিষেধাজ্ঞা উঠে যাবে, সমাধান একটা হবে।

হুট করেই অপু বিশ্বাস ‘উধাও’ হয়ে যাওয়ার ফলে ছবিটির শুটিং সহ সমস্ত কাজ থেমে যায়। এমনকী অপু বিশ্বাসের বিরুদ্ধে সেসময় মামলা করার পরিকল্পনাও করা হয়। কিন্তু জল বেশি ঘোলা করতে হয়নি। ফিরে এসেছেন অপু। শুরু হচ্ছে কাজ। ছবিটির প্রযোজক জানালেন, আগামী মাসের প্রথম সপ্তাহে ছবির একটি আইটেম গান ও কয়েকটা সিক্যুয়েন্সের শুটিং করা হবে। এগুলো হলেই ছবির শুটিং প্রায় শেষ হবে। ছবির মিউজিক ও অন্যান্য কাজ এরই মধ্যে শেষ হয়ে গেছে আগেই।

ছবির পরিচালক আবদুল মান্নান বলেন, আগস্টের ৩-৪ তারিখ আমরা আইটেম গানের শুটিং করা হবে। আপাতত সেখানে শাকিব-অপুর প্রয়োজন নেই। গল্পে শাকিব-অপুর তিনটি সিক্যুয়েন্স আছে। এই সিকোয়েন্স গুলো নেওয়া হবে। শাকিব খানের নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর। আশা করছি শিগগির একটা সম্নাধান হবে। শাকিব খানের ওপর এই নিষেধাজ্ঞা তুলে নিয়ে শুটিং করার পরিবেশ তৈরি করবেন চলচ্চিত্র পরিবার। যতই যাই হোক এটা সত্য যে শাকিব খান ছাড়া আর কারো ছবি বাংলাদেশে এখন চলে না।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে