,

আবার শাবনূর, সঙ্গে এবার ওমর সানি

news-image

বিনোদন ডেস্ক : একেই বলে বন্ধুত্ব। এই টান এতই তীব্র যে কয়েক দিনের না দেখাকেই বহুদিনের বিচ্ছেদ মনে হয়। এইতো কিছু মাস আগে, ফেব্রুয়ারির শেষ দিনে ওমর সানি-মৌসুমী জুটির সঙ্গে দেখা হয়েছিল অভিনেত্রী শাবনূরের, ‘জিয়া কোনাল’এর বিয়ের পার্টিতে। এর মাত্র চার মাস পর জুলাই মাসের চার তারিখে ওমর সানি ফের উপস্থিত হন বন্ধু শাবনূরের বাসায়। কিন্তু এই সল্প সময়কে বৃহৎ মনে হয়েছে অভিনেতা ওমর সানি’র কাছে। বৃহৎ মনে হতেই পারে। হাজার হোক, বন্ধু তো।

শাবনূরের বাসায় উপস্থিত ছিলেন নির্মাতা বাদল খন্দকার। এছাড়াও ছিলেন অভিনেতা ‘অমিত হাসানসহ আরও কয়েকজন। তারা বন্ধুত্বের অটুট বন্ধনকে আরেকধাপ বজ্র আঁটুনি দিতে কেক কাটেন সে সময়। সেদিনের আনন্দ বন্দি হয়েছে ক্যামেরায়। ছবিগুলো ওমর সানি আপ করেছেন নিজের ফেসবুক অ্যাকাউন্টে।

এ প্রসঙ্গে ওমর সানি জানান- এটি চলতি বছর ৪ জুলাইয়ের ঘটনা। শাবনূরের বাসায় গিয়েছিলাম। ওখানে অমিত হাসান ও বাদল খন্দকার ছিলেন। আমরা তো অনেক পুরাতন বন্ধু । নব্বইয়ের দশকে তো আমরাই ছিলাম। অনেক দিন পর শবনূরের সঙ্গে দেখা। ভাত না খাইয়ে ছাড়ছিলই না। একদম জোর করে খাইয়ে তবেই ছাড়ল।

অভিনেত্রী শাবনূরের অভিনয় জীবন শুরু হয়েছিল এহতেশাম পরিচালিত ‘চাঁদনী রাতে’ সিনেমার মধ্যদিয়ে। সালটা ছিল ১৯৯৩। এর পর তাকে থামাতে পারে কি কেউ। করেছেন একেরপর এক সিনেমায় অভিনয়। সুজন সখী, স্বপ্নের ঠিকানা, তোমাকে চাই, চাওয়া থেকে পাওয়া, জীবন সংসার, স্বপ্নের পৃথিবী, আনন্দ অশ্রু, স্বপ্নের নায়ক সহ আরও কত কি!

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে