সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বয়সে ছোট প্রেমিকই পছন্দ ঐশ্বর্যের

news-image

বিনোদন ডেস্ক : ‘হামারা দিল আপকে পাস হ্যায়’ নব্বইয়ের দশকের অন্যতম জনপ্রিয় এই ছবিতে প্রথমবার একসঙ্গে দেখা গিয়েছিল অনিল কাপুর ও ঐশ্বর্য রাই বচ্চনকে। তারপর আর কোনও ছবিতেই একসঙ্গে দেখা যায়নি এই জুটিকে। আবারও ১৭ বছর পর তারা আসছেন একই ছবিতে। ছবির নাম ‘ফান্নে খাঁ’। তবে এই ছবিতে অনিল কাপুর ও রাই সুন্দরীকে দেখা যাবে না জুটিতে বরং ঐশ্বর্যকে প্রেম করতে দেখা যাবে তার থেকে বয়সে অনেক ছোট একজনের সঙ্গে। এই ছবিতে বয়সে ছোট প্রেমিকই পছন্দ ঐশ্বর্যের। শেষ ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে ঐশ্বর্য রাই বচ্চনকে দেখা গিয়েছিল রণবীর কাপুরের বিপরীতে। এইরকম এক ব্যতিক্রমী জুটিকে নিয়ে শোরগোলও ছিল যথেষ্ট। কিন্তু বড় পর্দায় তাদের কেমিস্ট্রি ছিল চোখে পড়ার মতো। আবারও বলিউড পেতে চলেছে এক ব্যতিক্রমী জুটিকে। আর তাদের মধ্যে একমাত্র কমন ফ্যাক্টর ঐশ্বর্য রাই বচ্চন। যদিও এখনও অবধি ঠিক হয়নি যে, কে থাকছেন রাই সুন্দরীর বিপরীতে। রাজকুমার রাও না ভিকি কৌশল কাকে দেখা যাবে ঐশ্বর্যের সঙ্গে? তা নিয়েই জল্পনা। একদিকে বলিউডের এই মুহূর্তের সবচেয়ে এক্সপেরিমেন্টাল অভিনতা রাজকুমার, যার বিপরীতে ঐশ্বর্যকে দেখার অপেক্ষা অবশ্যই থাকবে তার ফ্যানদের। অন্যদিকে বি-টাউনের নতুন সেনসেশন ভিকি কৌশল। পরিচালক মেঘনা গুলজারের পরবর্তী ছবিতে যাকে দেখা যাবে আলিয়া ভাটের সঙ্গে।

আগস্ট মাসে শুরু হবে ‘ফান্নে খাঁ’র শুটিং। যেখানে অনিল কাপুর একজন সংগীতশিল্পী। শোনা যাচ্ছে এই ছবিতে সত্যিই গান গাইবেন তিনি। ইতিমধ্যে রেকর্ডও করেছেন বেশ কিছু গান। তবে শুধু অনিলই নয় এই ছবিতে প্রথমবার গান গেয়েছেন ঐশ্বর্য রাই বচ্চনও।

এ জাতীয় আরও খবর

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন