,

ফেসবুক নিয়ে বিপাকে অভিনেত্রী পিয়া বিপাশা

news-image

বিনোদন ডেস্ক : বিপদ যেন পিছু ছাড়ছেই মডেল অভিনেত্রী পিয়া বিপাশার। কদিন ধরেই দেশের আলোচিত দুটি অপরাধমূলক ঘটনায় নাম এসেছে পিয়ার। নানা মাধ্যমে আলোচনার বিষয়ে পরিণত হয়েছেন তিনি।

এবার পড়েছেন হ্যাকারদের কবলে। গত সপ্তাহে হ্যাক হয় তার ফেসবুক অ্যাকাউন্ট। দু’দিন আগে নতুন একটি অ্যাকাউন্ট চালু করলেও সেটিও বন্ধ করে দেওয়া হয়েছে।

পিয়া জানালেন, বেশ কয়েকবার রিপোর্ট করে তার অ্যাকাউন্টও বন্ধ করে দেওয়া হয়েছে। তাই ফেসবুক থেকে একেবারেই বিচ্ছিন্ন তিনি। নিজের মতামত জানানোর সুযোগও পাচ্ছেন না।

এদিকে রেইনট্রি হোটেলের আলোচিত ধর্ষণের ঘটনায় অভিযুক্ত সাফাতের সঙ্গে বন্ধুত্ব, পরীবাগে গৃহকর্মীকে হত্যাচেষ্টায় অভিযুক্ত আসামি সালেহ চৌধুরী ওরফে কার্লোসের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক নিয়েও সামাজিক মাধ্যমে বেশ আলোচনা হচ্ছে। বিষয় দুটি নিয়ে পিয়া বলেন, ‌‘আমি জানি না কিছু মানুষ কেন আমার পেছনে লেগেছে। বনানী ঘটনার অভিযুক্ত সাফাতের সঙ্গে আমার পরিচয় ছিল। তার সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক ছিল। এর বাইরে আমি কিছু জানি না। আর কার্লোসের একটি ছবিতে আমি চুক্তিবদ্ধ হই। কিন্তু পরে তাদের সে কাজটি আমি করিনি। কালোর্স সেই ছবি অর্থাৎ ‌‘অস্তিত্ব’-এর প্রযোজক। তার সম্পর্কে ভালো করে আমি কিছুই জানিই না।’’

এদিকে পিয়া আরও জানান, এগুলো শুধু সামাজিক মাধ্যমেই আলোচনা হচ্ছে। পুলিশের কাছে এমন তথ্য থাকলে তারা যোগাযোগ করতেন। কিন্তু তা হয়নি।

পিয়া এখন ব্যস্ত চলচ্চিত্রের কাজ নিয়ে। ‘ওলট পালট’ নামের যৌথ প্রযোজনার ছবিতে কাজ করছেন তিনি। এজন্য গত দুই মাসের বেশি সময় কাটিয়েছেন কলকাতায়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে