,

শাকিবের সঙ্গে কাজ করবে না চলচ্চিত্র পরিবার

news-image

বিনোদন প্রতিবেদক : চিত্রনায়ক শাকিব খান অভিনীত ‘নতুন এবং পুরাতন’ কোনো ছবির শুটিংয়ের কাজে বাংলাদেশ চলচ্চিত্রের ১৮টি সংগঠনের সমন্বয়ে গঠিত চলচ্চিত্র পরিবারের কোনো সদস্য অংশগ্রহণ করবে না বলে জানানো হয়েছে।

সোমবার সন্ধ্যায় চলচ্চিত্র পরিবারের এক বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে বলে সংগঠনের আহ্বায়ক অভিনেতা আকবর হোসেন পাঠান ওরফে ফারুক ও সদস্য সচিব বদিউল আলম খোকন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

গণমাধ্যমে পাঠানো ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চিত্রনায়ক শাকিব খান সংশ্লিষ্ট সকল চলচ্চিত্র নির্মাণ সংক্রান্ত কাজ থেকে নিজেদের বিরত রাখবেন।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘গত ২৩ জুন এক যৌথ সভায় বাংলাদেশ চলচ্চিত্র পরিবারের বিভিন্ন সংগঠনের আলোচনার প্রেক্ষিতে প্রতীয়মান হয়েছে যে, যৌথ প্রযোজনা নিয়ে শাকিব খান বীর মুক্তিযোদ্ধা চিত্রনায়ক ফারুকসহ অন্যদের উদ্দেশ্য করে যে বক্তব্য দিয়েছেন সেটা গুরুতর অপরাধ। যার প্রেক্ষিতে বাংলাদেশ চলচ্চিত্র পরিবার এমন সিদ্ধান্ত নিয়েছে। ’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে