সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রণবীর-অনুরাগের ‘জগ্গা জাসুস’-এর প্রশংসায় পঞ্চমুখ অমিতাভ বচ্চন

news-image

বিনোদন ডেস্ক :রিলিজের প্রথম দিন থেকেই সমালোচক মহল থেকে শুরু করে সাধারন দর্শকদের মন জয় করে নিয়েছে ‘জগ্গা জাসুস’। কেউ রণবীরের প্রশংসায় পঞ্চমুখ, তো কারও মতে এই সিনেমা পরিচালক অনুরাগ বসুর সেরা ছবি। এবার এই ছবির প্রশংসা শোনা গেল খোদ অমিতাভ বচ্চনের গলায়। ‘জগ্গা জাসুস’ দেখে রীতিমতো উচ্ছ্বসিত অমিতাভ। নিজের টুইটার অ্যাকাউন্টে এই ছবির প্রশংসায় পঞ্চমুখ তিনি। এই ছবিকে খুবই সৃষ্টিশীল ও আনন্দদায়ক আখ্যা দিয়েছেন বিগ বি।

 

অন্যদিকে, অমিতাভের তরফ থেকে এহেন প্রশংসা পেয়ে আপ্লুত অনুরাগ বসু। ৭৪ বছর বয়সী একজন অভিনেতার মধ্যে যে এখনও একটা বাচ্চা লুকিয়ে রয়েছে সেটা ভেবেই অবাক অনুরাগ। নাহলে কোনওভাবেই ‘জগ্গা জাসুস’ পছন্দ হত না বিগ বি-র, এমনটাই টুইট করলেন পরিচালক।

 

ছবির গল্পে কেন্দ্রীয় চরিত্রে রয়েছে ‘জগ্গা’। ছোট্ট জগ্গার জীবন সংগ্রামের গল্প রয়েছে গোটা চিত্রনাট্যে। নিজের বাবাকে খুঁজতে খুঁজতে জগ্গা হয়ে ওঠে গোয়েন্দা আর সেই খোঁজে শামিল হয় সাংবাদিক শ্রুতি সেনগুপ্তও। জগ্গার চরিত্রে রণবীর কাপুর, শ্রুতির চরিত্রে ক্যাটরিনা ও জগ্গার বাবার চরিত্রে শাশ্বত চট্টোপাধ্যায়ের অভিনয় এককথায় অনবদ্য। তবে সমালোচকদের মতে এই ছবির কৃতিত্ব পরিচালক অনুরাগ বসুর। সিনেমাটোগ্রাফি থেকে শুরু করে টাইম স্পেসের খেলায় এই ছবি যেন কমিকের পাতা থেকে উঠে আসা এক গ্রাফিক নভেল। বক্স অফিসে সেভাবে সাড়া না ফেললেও তিনদিনে এই ছবির আয় মন্দ নয়। প্রায় ৩৩ কোটি টাকা।

এ জাতীয় আরও খবর

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

আরেকটি ট্রফি এনে দিতে পারলাম না’