সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শীর্ষ দশ অভিনেত্রীর তালিকায় ইরানের আলিদুস্তি

news-image

বিনোদন ডেস্ক :যুক্তরাষ্ট্রের ট্রিবেকা ফিল্ম ফেস্টিভ্যালে বিশ্বের শীর্ষ দশ অভিনেত্রীর তালিকায় জায়গা পেলেন ইরানী অভিনেত্রী তারানেহ আলিদুস্তি। অস্কার বিজয়ী ছবি ‘দ্য সেলসম্যানে’ দারুণ অভিনয়ের মাধ্যমে এ শ্রেষ্ঠত্বের মুকুট পেলেন আলিদুস্তি। ছবিটি নির্মাতা প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক আসগর ফরহাদি।

২০১৭ সালের প্রথম ছয়মাসে একজন অভিনেত্রী হিসেবে ভাল অভিনয় করেছেন এমন দশজনকে বাছাই করা হয়। এর মধ্যে ৩৩ বছর বয়সি অভিনেত্রী তারানেহ অন্যতম।

মার্কিন এই চলচ্চিত্র উৎসবে চলতি বছরের প্রথম ছয়মাসে একজন অভিনেত্রী হিসেবে দারুণ পারফরমেন্স করেছেন তাদের মধ্য থেকে প্রথম দশজনকে বাছাই করা হয়। এ তালিকায় বিশ্বখ্যাত তারকাদের পাশে জায়গা করে নেন তারানেহ। অন্যদের মধ্যে তার সঙ্গে তালিকায় রয়েছেন মার্কিন অভিনেত্রী কিরস্টেন ডান্স্ট, (ছবি ‘দ্য বিগাইলড’), হলিউড তারকা সালমা হায়েক (বিট্রিজ এট ডিনার), মার্কিন অভিনেত্রী ও প্রযোজক হোলি হান্টার (দ্য বিগ শিক) ও মার্কিন অভিনেত্রী ও মডেল ক্রিস্টেন স্টুয়ার্ট।

‘দ্য সেলসম্যানে’ রানা নামের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তারানেহ। ছবিটিতে তিনি একজন বিবাহিতা নারীর চরিত্রে অভিনয় করেন। এক রাতে নতুন একটি অ্যাপার্টমেন্টে তিনি এক অপরিচিত ব্যক্তির হাতে নিপীড়নের শিকার হন। তার স্বামী ইমাদ ওই হামলাকারীর পরিচয় শনাক্ত করার জন্য জোর প্রচেষ্টা চালান এবং মানসিক আঘাত পরবর্তী সময়ে খাপ খাওয়ে নেওয়ার জন্য তিনি লড়াই করেন।

তারানেহ চমকপ্রদভাবে ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে দর্শকদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। তিনি ব্যতিক্রমীভাবে নিজের ওপর অরোপিত চরিত্রে দারুণ অভিনয় করে চলচ্চিত্রটিতে অপ্রতীকির অবস্থাকে ফুটিয়ে তুলেছেন। এ পর্যন্ত ১৭টি ছবি ও ১টি ধারাবাহিকে অভিনয় করেছেন ইরানের জনপ্রিয় এই অভিনেত্রী।

উল্লেখ্য, গেল ফেব্রুয়ারিতে অস্কারে বিদেশি ভাষায় নির্মিত ছবির বিভাগে মনোনীত হয় আসগার ফরহাদি নির্মিত দ্য সেলসম্যান। সেসময় নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানসহ সাতটি আরব দেশ থেকে মুসলিমদের ভিসা দেওয়ার ব্যাপারে কড়াকড়ি আরোপ করায় অস্কার বয়কট করেন ইরানের জনপ্রিয় এই তারকা।

এ জাতীয় আরও খবর

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট