,

অন্তরঙ্গ দৃশ্যে আপত্তি নেই

news-image

বিনোদন ডেস্ক : অভিনেতা সুনীল শেঠির মেয়ে আথিয়া শেঠি। বলিউডের উঠতি অভিনেত্রীদের একজন তিনি। ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত হিরো সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার। খুব শিগগির মুক্তি পাচ্ছে তার দ্বিতীয় সিনেমা মুবারাকা।

বর্তমানে মুবারাকার প্রচারণা নিয়ে ব্যস্ত রয়েছেন আথিয়া। এরই ধারাবাহিকতায় ভারতীয় একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেন তিনি। সেখানে সিনেমায় অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় প্রসঙ্গে তার মন্তব্য জানতে চাওয়া হয়। তিনি বলেন, ‘আমি এখনো অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ের সুযোগ পাইনি। এমনকি কোনো চুম্বন দৃশ্যেও নয়। আমাকে যদি অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে হয়, তবে সেটি চিত্রনাট্যের প্রয়োজনে হতে হবে। আমি এর বিরোধী নই। আর যখন হবে তখন দেখা যাবে।’

মুবারাকা সিনেমার শুটিং শুরুর পর থেকেই সহ-অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে আথিয়ার প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এই গুঞ্জন এখন বিরক্তিকর হয়ে গেছে। আমি এটিকে গুরুত্বপূর্ণ মনে করি না। অর্জুনকে আমি খুব ভালোভাবেই চিনি। সিনেমার শুটিং শুরুর আগে থেকেই তার সঙ্গে আমার পরিচয়। তার বোন আনশুলা কাপুর আমার ভালো বন্ধু। আমাদের সম্পর্ক আপনাদের কাছে নতুন মনে হলেও আমাদের কাছে নয়। আমি অর্জুনকে শুরু থেকেই চিনি, যদিও এই গুঞ্জন এখন বড় হয়ে দাঁড়িয়েছে।’

আথিয়া-অর্জুন ছাড়াও মুবারাকা সিনেমায় অভিনয় করেছেন অনিল কাপুর, ইলিয়েনা ডিক্রুজ, নেহা শর্মা প্রমুখ। সিনেমাটি পরিচালনা করেছেন আনিজ বাজমী। ২৮ জুলাই মুক্তি পাবে সিনেমাটি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে