বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অভিনেত্রী মৌসুমী’র এই ছবি দুটি সম্পর্কে যা বললেন ওমর সানি

news-image

বিনোদন ডেস্ক : দুটি ছবি। বাংলায় একটা কথা আছে, কথাটি হচ্ছে- ছবি কথা বলে। উপরোক্ত ছবি দুটি কী কথা বলছে- সেটি পাঠকের বিবেচনায় ছেড়ে দেওয়া হলো। আমরা শুধু বলতে পারি টুটুল নাসের নামক একজন ফেসবুক ব্যবহারকারীর কথা। তিনি তারেক জিয়া ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে থাকা অভিনেত্রী মৌসুমীর দুটি ছবি আপ করেছেন তার ফেসবুক অ্যাকাউন্টে। টুটুল ছবির উপরে লিখেছেন- মৌসুমী কারে ভালোবাসো তুমি’। এরকম আরো কয়েকজনকে ছবিটি নিয়ে সমালোচনা করতে দেখা গেছে তাদের ফেসবুক পেজে।  

টুটুল নাসের এর ফেসবুক স্ট্যাটাসের স্ক্রিন শট।

প্রসঙ্গত প্রিয়.কম অভিনেত্রী মৌসুমীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে, মৌসুমীর পরিবর্তে পাওয়া যায় তার স্বামী অভিনেতা ওমর সানিকে। তিনি প্রিয়.কমকে জানান- শিল্পীর তো কোনো দল থাকে না। বর্তমানে যে দল ক্ষমতায় রয়েছে, তারা ডাকলেও একজন শিল্পী যাবেন, পরবর্তীতে দল বদল হলে এবং ডাকলে সেখানেও যাবেন একজন শিল্পী। এ বিষয়ে কোনোরূপ বিতর্ক সৃষ্টি হওয়া অবান্তর।’

প্রিয় .কম

এ জাতীয় আরও খবর