,

কঙ্গনাকে নিয়ে সাইফ-বরুণ-করনের বিদ্রূপ

news-image

বিনোদন ডেস্ক: সম্প্রতি নিউ ইয়র্কে অনুষ্ঠিত হয়েছে ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের (আইফা) মূল আসর। এতে উপস্থিত হয়েছিলেন বলিউডের প্রথম সারির বেশকিছু তারকা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাইফ আলী খান ও করন জোহর। অনুষ্ঠানের এক পর্যায়ে মঞ্চে কঙ্গনাকে নিয়ে বিদ্রূপ করেন তারা।

করন জোহরকে ‘স্বজনপ্রীতির বার্তাবাহক’ হিসেবে অভিহিত করেছিলেন অভিনেত্রী কঙ্গনা রাণৌত। এরপর থেকে নানা সময় বলিউডে স্বজনপ্রীতি নিয়ে অনেক অভিনয়শিল্পীই তাদের মত প্রকাশ করেছেন। এ নিয়ে বির্তকও হয়েছে অনেক। আইফা’র মঞ্চে সেই বিষয়টি নিয়েই কঙ্গনাকে খোঁচা দিয়েছেন সাইফ, করন ও বরুণ ধাওয়ান।

ডিশুম সিনেমার জন্য সেরা কমিক চরিত্রের পুরস্কার নিতে মঞ্চে আসেন বরুণ। তখন সাইফ মজা করে বলেন, বরুণ ইন্ডাস্ট্রিতে আসতে পেরেছে কারণ তার বাবা পরিচালক ডেভিড ধাওয়ান। বরুণও মজার ছলে পাল্টা জাবাবে বলেন, ‘আপনি এখানে আপনার মায়ের (শর্মিলা ঠাকুর) কারণে এসেছেন।’ পাশেই ছিলেন করন। তিনি এই মজায় যোগ দিয়ে বলেন, ‘আমি এখানে আমার বাবার (প্রয়াত নির্মাতা যশ জোহর) কারণে আসতে পেরেছি।’

এখানেই শেষ নয় করনকে উদ্দেশ্য করে বরুণ বলেন, ‘আপনার সিনেমায় একটি গান ছিল- বলে চুড়িয়া, বলে কঙ্গনা।’ কিন্তু করনও ছেড়ে দেবার পাত্র নন, এবার মজা করে তিনি উত্তর দেন, ‘কঙ্গনার কথা না বলাই ভালো, কঙ্গনা খুব বেশি বলে।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে