,

অর্জুনকে সমকামী ভেবেছিলেন বাবা

news-image

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা অর্জুন কাপুর। এরই মধ্যে বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন। বর্তমানে মুবারাকা সিনেমার প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন এ অভিনেতা। সিনেমাটির প্রচারণায় নিজের একটি গোপন কথা প্রকাশ করেন তিনি।

অর্জুনের বয়স যখন ২০ বছর তখন তার নিজস্ব গাড়ি ছিল না। বাবা বনি কাপুরের মার্সিডিজ গাড়ি ব্যবহার করতেন তিনি। এই গাড়িতে প্রায়ই বন্ধুদের সঙ্গে ক্লাবে যেতেন। অর্জুন মার্সিডিজ ব্যবহার করতেন কারণ এতে সবাই তাকে ধনীর সন্তান ভাবত এবং ক্লাবে বাড়তি সুবিধা পেতেন।

এভাবে তিন চারদিন যাওয়ার পর চিন্তিত হয়ে পড়েন অর্জুনের বাবা বনি কাপুর। তিনি বেশ গুরুত্বের সঙ্গে অর্জুনকে জিজ্ঞেস করেন, তার কোনো প্রেমিকা আছে কিনা? জবাবে অর্জুন জানান, তার প্রেমিকা নেই, ছেলে বন্ধু রয়েছে।

সচরাচর ছেলের এমন উত্তরে বাবা-মা প্রশান্তি পেলেও অর্জুনের ক্ষেত্রে বিষয়টি ছিল উল্টো। ছেলের কথা শুনে যেন আরো চিন্তিত হয়ে পড়লেন বনি কাপুর। তিনি অর্জুনকে জিজ্ঞেস করলেন, তারা কি সবাই স্বাভাবিক যৌনাচারী কিনা? এমন প্রশ্ন শুনে রীতিমতো চমকে ওঠেন অর্জুন। বাবার এই প্রশ্ন তিনি স্বাভাবিকভাবে মেনে নিতে পারেননি।

অর্জুন জানান, যখন বনি কাপুর তাকে এই প্রশ্ন করেছিলেন খুব রাগ হয়েছিল। কিন্তু এখন যখন ঘটনাটি তার মনে পড়ে তখন ভীষণ হাসি পায়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে