,

কঙ্গনাকে নিয়ে ‘হাসি-ঠাট্টা’ করলেন বলিউড তারকারা

news-image

বিনোদন ডেস্ক : মৌমাছির চাকে ঢিল ছুড়লে মৌমাছি যে পিছন পিছন ছুটবে তা ভালোভাবেই আঁচ করতে পারছেন কঙ্গনা রানাওয়াত। বিষয়টা একটু পরিস্কার করে বলা যাক। কফি উইথ করণে স্বজনপোষণ বা নেপোটিজম নিয়ে কথা বলেছিলেন বলিউডের এই তারকা অভিনেত্রী। আর সেই কথাটা নিয়ে নিউইয়র্কে আইফার মঞ্জে হাসি-তামাশা করলেন পারিবারিকভাবে বলিউডে পা রাখা কয়েকজন শিল্পী।

এ বছরের আইফার সঞ্চালক ছিলেন সাইফ আলী খান, বরুণ ধাওয়ান ও করণ জোহর। তিনজনেরই বলিউডে পা রাখা বাবা মায়ের সূত্রে। হাসিঠাট্টার ছলে সেই প্রসঙ্গই টেনে তুললেন তাঁরা। বরুণ ‘ঢিসুম’ ছবির জন্য কমিক রোলে সেরা অভিনেতার পুরস্কার পেলেন। তা নিয়ে সাইফ আলী বললেন, তুমি আজ এখানে তোমার ডেভিস ধাওয়ানের জন্য। সঙ্গে সঙ্গে বরুণের জবাব, আর তুমি এখানে তোমার মা শর্মিলা ঠাকুরের জন্য। নাক গলালেন করণ জোহরও। তিনিও বললেন, বাবা যশ জোহর না থাকলে তিনিও এই জায়গায় আসতেই পারতেন না।

আলোচনাটা এখানেই থেকে থাকলে কথা ছিল না। কিন্তু কঙ্গনাকে তাঁতিয়ে দিতে তার একটি গান গেয়ে শোনান সাইফ ও বরুণ। তাতে আবার করণের উক্তি, কঙ্গনা মুখ না খুললেই ভাল।

কফি উইথ করণে কঙ্গনা করণ জোহরকে পরিষ্কার বলেন, তিনি বলিউডে স্বজনপোষণের ধারক বাহক। গতকালের ঘটনায় পরিষ্কার, করণ ও বলিউডের অন্যান্য ফিল্মি পরিবারের সে জন্য কঙ্গনার ওপর রাগ এখনও কমেনি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে