,

প্রকাশ্যে ক্যাটরিনাকে চুমু খেলেন সালমান (ভিডিও)

news-image

বিনোদন ডেস্ক : ক্যাটরিনা কাইফ ও সালমান খানের প্রেমের কথা কারোর অজানা নয়। কিন্তু রণবীর কাপুরের কারণে তাদের সম্পর্কে ফাটল ধরে। সেই সম্পর্ক শেষ হওয়ায় পর সালমানের কাছেই ফিরলেন ক্যাটরিনা। শুধু তাই নয়, আইফার মঞ্চে ক্যাটরিনাকে চুমু খেলেন সালমান।

গোটা বলিউড এখন উড়ে গিয়েছে নিউইয়র্কে। আইফা ২০১৭ উপলক্ষে সেখানে এখন চাঁদের হাট বসেছে। তবে সেখানে মঞ্চে সকলকে অবাক করে নিজের প্রাক্তন প্রেমিকা ক্যাটরিনা কাইফকে তার জন্মদিনের আগাম শুভেচ্ছা জানালেন সালমান।

আগামী ১৬ জুলাই অর্থাৎ রবিবার ৩৪-এ পা দেবেন ক্যাটরিনা। সেই উপলক্ষে সেদিনই মঞ্চে উপস্থিত সালমান সবাইকে অবাক করে গেয়ে ওঠেন ‘হ্যাপি বার্থ ডে টু ক্যাটরিনা…’ গানটি। তারপর একে অপরকে চুমু খেলেন দুই প্রাক্তন প্রেমিক জুটি।

সেই দৃশ্য দেখে বাকরুদ্ধ গোটা বলিউড। সেসময় আইফা-র মঞ্চে উপস্থিত ছিলেন বরুণ ধাওয়ান, আলিয়া ভাট, সুশান্ত সিং রাজপুত, কৃতি শ্যানন, শহীদ কাপুর, অনুপম খেরের মতো অভিনেতারা।

এদিকে সালমান জানালেন, কোন তারিখ নাকি মনেই রাখতে পারেন না তিনি। শুধুমাত্র একটা তারিখ তার সব সময়তেই মনে থাকে। আর সেটা হল তার সাবেক প্রেমিকা ক্যাটরিনা কাইফের জন্মদিন। তার জন্মদিন নাকি কখনওই ভুলে যান না সালমান। অবাক লাগলেও এটাই সত্যি।

এবারের ঈদে সালমানের ‘টিউবলাইট’ মুক্তি পায়। তবে তেমন ব্যবসা করতে পারেনি ছবিটি। অপরদিকে, আজ মুক্তি পেয়েছে ক্যাটরিনা অভিনীত ‘জাজ্ঞা জাসুস’। এতে তিনি অভিনয় করেছেন আরেক সাবেক প্রেমিক রণবীর কাপুরের সঙ্গে।

https://youtu.be/3G9BD4Z-zGY

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে