,

বরুণের আসল ‘দুলহানিয়া’

news-image

বিনোদন ডেস্ক : হাজার হাজার তরুণীর এবার হৃদয় ভাঙার পালা। বলিউড নায়ক বরুণ ধাওয়ান নাকি পাকাপাকিভাবে তাঁর ঘরে ‘দুলহানিয়া’ আনার কথা ভাবছেন। খবর অনুযায়ী, চলতি বছরের শেষ দিকে বাগদান হবে পরিচালক ডেভিড ধাওয়ান-পুত্রের। ‘হামটি শর্মা কি দুলহানিয়া’ ও ‘বদরিনাথ কি দুলহানিয়া’ খ্যাত বরুণের বাস্তবের ‘দুলহানিয়া’-র নাম নাতাশা দলাল।

বরুণ সব সময়ই তাঁর নাতাশাকে আড়াল করে রেখেছেন। সূত্রের খবর অনুযায়ী, বলিউড তারকা এবার তাঁর এবং নাতাশার দীর্ঘদিনের সম্পর্কের নতুন নাম দিতে চলেছেন। তাই এ বছরই দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে তাঁর বাগদান পর্ব সেরে ফেলতে চান। কিছুদিন আগেই এক পারিবারিক অনুষ্ঠানে এই প্রেমিক যুগলকে একসঙ্গে দেখা গেছে। নাতাশা এই বলিউড নায়কের কৈশোরের প্রেম। কিশোরকাল থেকেই তাঁরা একে অপরের প্রেমে মজে আছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ধাওয়ান পরিবারের সঙ্গে একাধিক ছবিতে দেখা গেছে সুন্দরী নাতাশাকে। তবে বরুণ কখনোই তাঁর প্রেম ও প্রেমিকা সম্পর্কে প্রকাশ্যে মুখ খোলেননি।

কিছুদিন আগেই বরুণ জুহুতে চার কামরার একটি ফ্ল্যাট কিনেছেন। ওই একই বহুতল ভবনে তিনি মা-বাবার সঙ্গে থাকেন। বরুণের মা করুণা ধাওয়ান তাঁর ছেলের ফ্ল্যাট সাজানোর দায়িত্ব দিয়েছেন শাহরুখ-পত্নী ইন্টেরিয়র ডিজাইনার গৌরী খানের ওপর। করুণা জানেন, গৌরীই পারবেন বরুণের মনের মতো করে তাঁর নতুন বাসা সাজিয়ে দিতে। এসব বরুণের বিয়ের প্রস্তুতিরই অংশ।

উল্লেখ্য, নিউইয়র্কে আয়োজিত ১৮তম আইফা অ্যাওয়ার্ডে এবার বরুণ ধাওয়ান ‘ঢিশুম’ ছবির জন্য সেরা কৌতুক অভিনেতার পুরস্কার জিতেছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে