,

এবার বড়পর্দায় একসঙ্গে মোশাররফ করিম ও মাহি

news-image

বিনোদন প্রতিবেদক : ছোটপর্দা ও বড়পর্দা দুই ভুবনের শীর্ষ দুই তারকা মোশাররফ করিম ও মাহিয়া মাহি। এবার জুটি বেঁধে অভিনয় করতে যাচ্ছেন তারা। ছবির নাম ‘ফালতু’, পরিচালনায় ওয়াজেদ আলী সুমন। সিনেমাটিতে মাহির নায়ক হিসেবে দেখা যাবে মোশাররফ করিমকে।

ছবির নির্মাতা সুমন জানান, অনেক কাঠ খড় পুড়িয়ে অবশেষে মোশাররফ-মাহির শিডিউল একসঙ্গে মিলেছে। ‘সেপ্টেম্বর মাসের ৭ তারিখ থেকে শুটিং শুরু করতে যাচ্ছি। গাবতলী, সদরঘাটে শুটিং হবে। ’

এ প্রসঙ্গে মাহি বলেন, ‘পরিচালকের সঙ্গে কথা হয়েছে। শিডিউলের কথাও শুনেছি। কাজটি করব। তবে এখনো চুক্তি হয়নি। ‘

মাহি বর্তমানে ‘পলকে পলকে তোমাকে চাই’ ছবির শুটিং করছেন। এছাড়া তার হাতে রয়েছে ‘তুই শুধু আমার’, ‘পবিত্র ভালোবাসা’, ‘জান্নাত’ শিরোনামের ছবিগুলো। অন্যদিকে মোশাররফ করিম বড়পর্দায় অভিনয় করেছেন ‘দারুচিনি দ্বীপ’, ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’, ‘টেলিভিশন’, ‘প্রজাপতি’, ‘জালালের গল্প’, ‘অজ্ঞাতনামা’ ছবিগুলোতে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে