সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সেন্সরে পরীর সোনা বন্ধু

news-image

বিনোদন ডেস্ক :ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি। পরীমনি অভিনীত ‘সোনা বন্ধু’ নামের সিনেমাটি সম্প্রতি সেন্সর বোর্ডে জমা দেয়া হয়েছে বলে সেন্সর বোর্ড সূত্রে জানা গেছে।

সেন্সর সূত্রটি জানিয়েছে, কয়েকদিন আগে ‘সোনা বন্ধু’ সিনেমাটি সেন্সরে জমা দেয়া হয়েছে। রোববার (১৬ জুলাই) সিনেমাটি প্রদর্শিত হবে।

জাহাঙ্গীর আলম সুমন পরিচালিত এ সিনেমায় পরীর বিপরীতে অভিনয় করছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ডি এ তায়েব। এছাড়া চিত্রনায়িকা পপিকেও এতে দেখা যাবে।

ফোক ধাচের এ সিনেমায় পরীমনি গ্রামের একজন সহজ-সরল মেয়ের চরিত্রে অভিনয় করছেন। অন্য দিকে ডি এ তায়েবকে একজন বাউলের চরিত্রে দেখা যাবে। যিনি লালনের গান করেন।শুভ টেলিফিল্মস এর ব্যানারে নির্মিতব্য এ সিনেমাটির চিত্রনাট্য করেছেন ম. ম. রুবেল। সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন বারী সিদ্দিকী, মমতাজ, সালমাসহ আরো অনেকে।

গত বছরের ৬ জুন সিনেমাটির শুটিং শুরু হয় টাঙ্গাইলে। এরপর দেশের বিভিন্ন স্থানে এর দৃশ্যায়ন করা হয়।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা