সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তামিল গান গেয়ে শ্রোতাদের বিক্ষোভের মুখে রহমান

news-image

বিনোদন ডেস্ক :দু-দু’টি অস্কার তাঁর ঝুলিতে। আরও না জানি কত অ্যাওয়ার্ড-পুরস্কার। আজও রহমান মানেই সুরের ঝড়। যে সুরের স্রোতে বয়ে চলেন শ্রোতারা। তাই রহমানের শো মানেই টিকিটের চাহিদা তুঙ্গে। তা দেশে হোক বা বিদেশ। চাহিদার কারণেই চড়া দামে টিকিট কেটে রহম্যানিয়ার সাক্ষী হতে লন্ডনের ওয়েম্বলিতে গিয়েছিলেন শ্রোতারা। অস্কারজয়ী সঙ্গীতশিল্পী গাইলেনও মন দিয়ে। কিন্তু এ যাত্রায় বেশিরভাগ শ্রোতারই মন পেলেন না কিংবদন্তি শিল্পী। কেন? কারণ হিন্দিতে নয় বেশিরভাগ গানই রহমান কনসার্টে গেয়েছেন তামিল ভাষায়। এতেই বিরক্তি প্রকাশ করেছেন অধিকাংশ শ্রোতা। শিল্পীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন নেটদুনিয়ায়।

 

গত ৮ জুলাই হয় এই কনসার্ট। নাম দেওয়া হয়েছিল ‘নেত্রু, ইন্দ্রু, নালাই’। শোয়ের নাম তামিল ভাষায় হলেও দর্শকদের প্রত্যাশা ছিল, বেশিরভাগ হিন্দি গানই শোনা যাবে রহমানের কণ্ঠে। কয়েকটি গান গেয়েওছিলেন তিনি। কিন্তু সংখ্যা ছিল খুবই অল্প। তার চেয়ে ঢের বেশি ছিল তামিল গান। এতেই অসন্তুষ্ট হয়ে সোশ্যাল মিডিয়ায় কনসার্টের টাকা ফেরত চেয়েছেন অনেকে। অনেকে আবার রহমানকে স্মরণ করিয়ে দিয়েছেন তাঁর নাম-ধাম সবই নাকি বলিউডের জনপ্রিয়তার সৌজন্যেই।

 

রহমানের হয়ে সমালোচকদের উত্তর দিয়েছেন তাঁর অনুরাগীরাই। তাঁদের বক্তব্য, ‘ইন্ডিয়া’ মানেই ‘হিন্দিয়া’ নয়। আর সুরের একমাত্র ভাষা হিন্দি নয়। ‘বাহুবলী’ দেখতে যাওয়ার আগে কি ভাষা পরখ করে গিয়েছিলেন সমালোচকরা? এই প্রশ্নও তুলেছেন অনেকে।

পক্ষে-বিপক্ষের এই তরজায় অবশ্য মুখ খোলেননি মায়েস্ট্রো নিজে। তাঁর তরফ থেকে কোনও প্রতিক্রিয়াই এখনও পর্যন্ত মেলেনি। তবে নেটিজেনদের বাদানুবাদ এখনও অব্যাহত।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা