সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অর্থাভাবে বাড়ি কিনতে পারছেন না সালমান

news-image

বিনোদন ডেস্ক : জনপ্রিয় অভিনেতা সালমান খান। বলিউডের প্রথম সারির তারকাদের একজন তিনি। এমনকি ফোর্বস ম্যাগাজিনের জরিপে বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া তারকাদের তালিকায় রয়েছে তার নাম। কিন্তু অর্থের অভাবে নাকি বাড়ি কিনতে পারছেন না এ অভিনেতা।

সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে সালমান বলেন, ‘সবারই অর্থের প্রয়োজন আছে। কিন্তু জানি না কেন তারা (ফোর্বস) আমাকে তালিকায় অন্তর্ভুক্ত করল। অনেক মানুষ রয়েছে যাদের আমার চেয়ে বেশি টাকা আছে। আমার ক্ষেত্রে বলতে গেলে, এখনো বাড়ি কেনার অর্থ কম আছে। প্রথমে কয়েক লাখ কম পড়তো, এরপর সেটি কোটিতে দাঁড়াল, তারপর সেটা ২০-২৫ কোটিতে দাঁড়ায় এবং এখন এর পরিমাণ আরো বেড়েছে। সুতরাং আমি সব সময়ই অভাবে থাকি।’

নতুন বাড়ি কেনা নিয়ে এ অভিনেতা বলেন, ‘হ্যাঁ, দেখা যাক। আমরা এখনো জায়গা খুঁজছি। বাড়ি তো কিনব, কিন্তু গ্যালাক্সি অ্যাপার্টমেন্টই সব সময় আমাদের বাড়ি। এখনো যখন সোহেল, আরবাজ, বেবি (আলভিরা), অর্পিতা বলে বাড়িতে যাচ্ছি তখন গ্যালাক্সিকেই বোঝায়। সবাই জানে সোহেল, আরবাজ, বেবি, অর্পিতা যেখানে থাকেন বাড়ি বলতে সেটাকে বোঝানো হয় না।’

বর্তমানে ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে (আইফা) অংশ নিতে নিউ ইয়র্কে অবস্থান করছেন সালমান। এরপর টাইগার জিন্দা হ্যায় সিনেমার শুটিংয়ের উদ্দেশ্যে মরক্কো যাবেন তিনি। সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করছেন ক্যাটরিনা কাইফ। এটি পরিচালনা করছেন আলী আব্বাস জাফর। চলতি বছর ডিসেম্বরে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা