,

প্রকাশিত হলো বাদশাও চলচ্চিত্রের গান

news-image

বিনোদন ডেস্ক : রাহাত ফাতেহ আলী খানের ভক্তদের জন্য সুখবর। নতুন গান নিয়ে আবারও ভক্তদের সামনে হাজির হচ্ছেন তিনি। টাইমস অব ইন্ডিয়ার খবরে প্রকাশ, বাদশাও চলচ্চিত্রের জন্য নতুন আঙ্গিকে তৈরি করা ‘মেরে রাসকে কামার’ গানে কণ্ঠ দিয়েছেন তিনি। গানটির কথা লিখেছেন মনোজ মুনতাসির এবং গানটি পুনরায় সম্পাদনা করেছেন তানিশক বাগচী।

সুফী ঘরানার এই গান প্রথমে গিয়েছিলেন রাহাত ফাতেহ আলী খানের বাবা, কাওয়ালি ও সুফী গানের জনপ্রিয় শিল্পী, নুসরাত ফাতেহ আলী খান। ইউটিউবে গতকাল প্রকাশিত গানটির লাইকের সংখ্যা ইতিমধ্যেই ৩১ হাজার ছাড়িয়েছে। গানটির চিত্রায়নে দেখা গেছে অজয় দেবগন ও ইলিয়ানা ডি ক্রুজকে।

অজয় ও ইলিয়ানা ছাড়াও ছবিটিতে অভিনয় করেছেন ‘সিরিয়াল কিসার’খ্যাত ইমরান হাসমি, ‘কমান্ডো’খ্যাত বিদ্যুৎ জামাল, ‘জান্নাত টু’খ্যাত এশা গুপ্তা। ছবিটির কাহিনী লিখেছেন রজত আরোরা।

ছবিটির কাহিনী অনুযায়ী, বাদশাও চলচ্চিত্রে এই ছয়জনকে দেখা যাবে স্বর্ণভর্তি একটি ট্রাক লুট করতে। আর এই ট্রাক লুট করার জন্য তাদের মোকাবিলা হবে সশস্ত্র বাহিনীর সঙ্গে। যাদের পাহারায় প্রায় ৬০০ কিলোমিটার রাস্তা ধরে এই স্বর্ণভর্তি ট্রাক নিয়ে যাওয়া হবে। আর এখানেই গল্প বা কাহিনীর মূল আকর্ষণ।

ছবিটির বেশির ভাগ শুটিংয়ের কাজ করা হয়েছে রাজস্থানে, যাতে ছবিটিতে ধুলিধূসরভাব বজায় থাকে। ছবিটির গানগুলো সম্পাদনা করেছেন অঙ্কিত তিওয়ারি। ছবিতে একটি বিশেষ গানে তাল মেলাবেন বেবি ডলখ্যাত সানি লিওন। ছবিটি পরিচালনা করেছেন মিলন লুথারিয়া।

এই বছরের ১ সেপ্টেম্বর অ্যাকশন-থ্রিলারধর্মী ছবিটির মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে