,

শর্মিলা ঠাকুরকে ছাড়াই সংবাদ সম্মেলন

news-image

বিনোদন ডেস্ক : ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার গুলনকশায় আজ শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘শর্মিলা ঠাকুর-জিৎ গাঙ্গুলী লাইভ ইন ঢাকা’ শিরোনামের একটি কনসার্ট। এই অনুষ্ঠানে অংশ নিতে গতকাল শুক্রবার ঢাকায় পৌঁছান বলিউডের কিংবদন্তি অভিনেত্রী শর্মিলা ঠাকুর ও ভারতের জনপ্রিয় গায়ক-সংগীত পরিচালক জিৎ গাঙ্গুলী।

শুক্রবার বিকেল ৪টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন শর্মিলা ঠাকুর। এর আগে সকাল সাড়ে ৯টায় ঢাকায় এসে পৌঁছান জিৎ গাঙ্গুলী।

রাজধানীর হোটেলে লা মেরিডিয়ানে শুক্রবার সন্ধ্যায় আয়োজিত সংবাদ সম্মেলনে অংশ নেয়ার কথা ছিল শর্মিলা ঠাকুর ও জিৎ গাঙ্গুলীর। জিৎ গাঙ্গুলি আসলেও শর্মিলা ঠাকুর আসেননি।

আয়োজক প্রধান চ্যানেল লাইভ এন্টারটেইনমেন্টের সিইও অনন্যা রুমা জানান, বেশ ক্লান্ত হওয়ায় হাজির হতে পারেননি শর্মিলা ঠাকুর।

সংবাদ সম্মেলনে জিৎ গাঙ্গুলী বলেন, প্রথমবার বাংলাদেশে আসা। কিন্তু মনেই হচ্ছে না যে বিদেশে এসেছি। হিন্দি ও বাংলা গান সবাইকে উপহার দিতে চাই। বাংলাদেশে আরো কাজ করার ইচ্ছা আছে আমার।

অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন দেবাশীষ বিশ্বাস ও স্বাগতা। অনুষ্ঠানে শর্মিলা ঠাকুর ও জিৎ গাঙ্গুলীর পারফরম্যান্সের সঙ্গে নৃত্য পরিবেশন করবেন বাংলাদেশের শিল্পী তারিন, নিপুণ, চাঁদনী ও নাদিয়া। অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ৬টায় এবং শেষ হবে রাত ১১টায়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে