,

তিন সুন্দরীর লড়াই!

news-image

মুম্বাই প্রতিনিধি : এবার তিন বলিউড সুন্দরী একই প্রতিযোগিতায় নেমেছেন। দেখা যাক, এই তিন সুন্দরীর মধ্যে কে জেতেন। ২০০৭ সালের সুপারহিট ছবি ‘নমস্তে লন্ডন’-এর সিক্যুয়েল ‘নমস্তে ইংল্যান্ড’ হতে চলেছে। বিপুল শাহ পরিচালিত এই ছবিটির নায়ক-নায়িকা ছিলেন অক্ষয় কুমার ও ক্যাটরিনা কাইফ। ‘নমস্তে ইংল্যান্ড’ ছবিতে জুটি বাঁধছেন অর্জুন কাপুর ও পরিণীতি চোপড়া।

‘ইশকজাদে’ ছবির পর আবার এই সফল জুটিকে দেখা যাবে রুপালি পর্দায়। ছবির নায়ক-নায়িকা চূড়ান্ত হয়ে গেছে। ছবিটির কাস্টিং প্রযোজক ক্রি আরজ এখন ‘নমস্তে ইংল্যান্ড’-এর দ্বিতীয় নায়িকা চূড়ান্ত করার পথে।

খবরে বলা হয়, এই দৌড়ে আছেন দিশা পাটানি, অ্যামি জ্যাকসন ও কৃতী শ্যানন। ক্রি আরজ এন্টারটেইনমেন্টের প্রতিষ্ঠাতা প্রেরণা অরোরা এবং অর্জুন এন কাপুর ‘নমস্তে লন্ডন’ সিনেমার সিক্যুয়েলের জন্য তিন নায়িকাকে আপাতত চূড়ান্ত করেছেন। এই তিন বলিউড সুন্দরী হলেন দিশা পাটানি, কৃতী শ্যানন ও অ্যামি জ্যাকসন।

‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ সিনেমার মাধ্যমে ইতিমধ্যেই দিশা বলিউডে তাঁর জায়গা করে নিয়েছেন। কৃতীর ঝুলিতে ‘হিরোপন্তি’, ‘দিলওয়ালে’-এর মতো সফল ছবি আছে। অ্যামিরও বলিউডে প্রচুর অনুরাগী আছে। এখন দেখা যাক এই তিন সুন্দরীর মধ্যে কে জিতবে এই প্রতিযোগিতা।

জানা গেছে, ‘নমস্তে ইংল্যান্ড’ একদমই ত্রিভুজ প্রেমের ছবি নয়। দ্বিতীয় নায়িকার উপস্থিতি ছবির জন্য ভীষণই গুরুত্বপূর্ণ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে