সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফারহানের ওপর চটেছেন প্রীতি

news-image

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা ফারহান আখতার প্রযোজিত ওয়েব সিরিজ ‘ইনসাইড এজ’। গত সোমবার অ্যামাজন প্রাইম ভিডিওতে প্রচারিত হয়েছে এর প্রথম পর্ব। এ সিরিজের জারিনা মালিক চরিত্রের সঙ্গে অনেকেই প্রীতি জিনতার তুলনা করছেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে প্রশ্ন করা হয় প্রীতিকে। এতে ফারহানের ওপর ক্ষোভ প্রকাশ করেন এ অভিনেত্রী। তিনি মনে করছেন, এতে তাকে টার্গেট করা হয়েছে কারণ তিনি একজন নারী এবং অভিনেত্রী।

এ প্রসঙ্গে তিনি বলেন, “কঠোর পরিশ্রম ও সফলতার পরও এসব আমাকে দুঃখ দেয়, কারণ আমাকে প্রায়ই এরকম ঘটনার মুখোমুখি হতে হয়। মানুষ অনুষ্ঠান তৈরি করে এবং বলেন, ‘ওহ! এটা ক্রিকেট নিয়ে তৈরি।’ তারা নারীদের নেতিবাচকভাবে দেখায়। কারণ অন্যকিছু দেখানোর সাহস তাদের নেই।”

শুধু প্রীতি নন নীতা আম্বানিও আইপিএল–এ দল কিনেছেন। কিন্তু প্রীতির মতে, ব্যবসায়ী নারী এবং পুরুষদেরকে কেউ খারাপভাবে দেখায় না। প্রীতি বলেন, “আমি কৃতজ্ঞ যে ফারহান বলেছেন, ‘ওহ! এটি কাল্পনিক।’ কিন্তু কাল্পনিক হলেও এটি এত এক কেন্দ্রীক কেন?’’

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে অনুপ্রাণিত হয়ে নির্মাণ করা হয়েছে ‘ইনসাইড এজ’ ওয়েব সিরিজটি। ‘মুম্বাই মাভেরিকস’ নামের একটি দলকে ঘিরে তৈরি হয়েছে এর গল্প। যার মালিক জারিনা মালিক। তিনি একজন বলিউড অভিনেত্রী। টি-টুয়েন্টি লিগ পুরোদমে চলছে এবং দলটি জিতে চলেছে। কিন্তু এ দলের একজন মালিক দেউলিয়া হয়ে যাওয়ায় দলের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়।

এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন-তানুজ বিরওয়ানি, বিবেক ওবেরয়, রিচা চাড্ডা, সায়ানি গুপ্তা, সঞ্জয় সুরি প্রমুখ। এটি অ্যামাজন প্রাইম ভিডিওর প্রথম ভারতীয় অরিজিনাল সিরিজ। এতে জারিনা মালিকের চরিত্রে অভিনয় করেছেন রিচা।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা