সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

করণের ব্যাগের দাম শুনে চমকে উঠতে পারেন আপনিও

news-image

বলিউডের অন্যতম স্টাইলিশ পরিচালক করণ জোহর। ফ্যাশনের দুনিয়ায় তিনি খবরে থাকেন তাঁর জামাকাপড় থেকে শুরু করে তাঁর অ্যাকসেসরিজের জন্য। সবসময়ই নিজের লুক নিয়ে বেশ এক্সপেরিমেন্ট করেন করণ। কখনও তাঁর জ্যাকেট তো কখনও ব্যাগ। পেজ থ্রিতে বারবারই তিনি উঠে আসেন তাঁর স্টাইল স্টেটমেন্টের দাপটে। বলিউডের সকলেই জানেন করণ আসলে পার্টি অ্যানিম্যাল। আর পার্টি মানেই তো হাজারও ক্যামেরার ঝলকানি। আর মঞ্চ যদি আইফার হয়, তাহলে তো কথাই নেই। সেরকমই কিছু ঘটল IIFA-র সফরে।

২০১৭ সালের আইফা অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হতে চলেছে নিউইয়র্ক সিটিতে। ইতিমধ্যেই প্রায় গোটা বলিউডই হাজির হয়েছে নিউইয়র্কে। সেইমতো আমেরিকা পাড়ি দিলেন করণও। আর সেই যাত্রাপথেই নিজের রেড জ্যাকেটে নজর কাড়লেন তিনি। তবে জ্যাকেটের থেকেও লাইমলাইট কেড়ে নিল তাঁর হ্যান্ড ব্যাগটি। লাক্সারি ব্র্যান্ডের এই ব্যাগের স্টাইল থেকে দাম সবটাই নজরকাড়া। ব্যাগটার যা দাম, সেই টাকায় দুই সপ্তাহ চুটিয়ে ইউরোপ ঘুরে আসতে পারবেন আপনি। কিনে ফেলতে পারেন ডায়মন্ডের নেকলেসও। তাহলে ভেবেই দেখুন তা কতও হতে পারে।

এখনও ভেবে উঠতে পারলেন না তো! বিখ্যাত লাক্সারি ব্র্যান্ড গুচির সেই ক্যাট প্রিন্টেড ব্যাগের দাম ২৩০০ ডলার অর্থাৎ প্রায় দেড় লক্ষ টাকা। তবে ব্যাগ নিয়ে শুধু করণ নয়, খবরে এসেছিলেন রণবীর সিংও। সম্প্রতি একটি অ্যাওয়ার্ড শোতে স্কার্ট পরে হাজির হন তিনি। তাঁর ড্রেসিং সেন্সের প্রশংসা করেছিলেন অনেকেই। আর যা কারওরই নজর এড়ায়নি তা হলো তাঁর হাতের ব্যাগ, যার পোশাকি নাম বুমবক্স। তাহলে কি ব্যাগের ফান্ডায় রণবীরই পথ দেখালেন করণকে!

এ জাতীয় আরও খবর

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই