,

ট্রেনযাত্রী নিহতের ঘটনায় শাহরুখের বিরুদ্ধে সমন জারি

news-image

 

বিনোদন ডেস্ক :সঞ্জয়দত্ত ও সালমান খানের পর এবার অাইনি জটিলতায় পড়েছেন বলিউড কিং শাহরুখ খান। চলতি বছরের জানুয়ারিতে মুক্তি পায় শাহরুখের রইস সিনেমাটি। আর এ ছবির প্রচারণায় মুম্বাই থেকে দিল্লিতে ট্রেনে ভ্রমণ করেছিলেন শাহরুখ। এ সময় তাকে দেখতে আসা ভক্তদের ভিড়ে ভাদোদরা রেল স্টেশনে এক যাত্রীর মৃত্যু হয়।

সম্প্রতি ফরিদ খান নামের ওই ব্যক্তির মৃত্যুর ঘটনায় শাহরুখের বিরুদ্ধে সমন জারি করেছে সেখানকার স্থানীয় আদালত। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এসপি ডেভ ভারতীয় দণ্ডবিধি-২০৪ ধারায় এ সমন জারি করেন। আগামী ২৭ জুলাই এ অভিনেতাকে আদালতে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে জিতেন্দ্র সোলাঙ্কি নামের এক ব্যক্তি শাহরুখ খানের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। এ অভিনেতার বিরুদ্ধে থানায় অভিযোগ নিতে অস্বীকৃতি জানালে সোলাঙ্কি আদালতের শরণাপন্ন হন। তার আইনজীবী জুনায়েদ সাইয়েদ জানান, শাহরুখের অবহেলার কারণে ভিড় তৈরি হয়েছে এবং রেল স্টেশনে জনগণের সম্পদের ক্ষতি হয়েছে।

এর আগে এ বিষয়ে শাহরুখের বিরুদ্ধে থানায় করা এক সমনের ওপর স্থগিতাদেশ দিয়েছিলেন গুজরাট উচ্চ আদালত। বলা হয়েছিল, ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী, কোনো ব্যক্তির বিরুদ্ধে সমন জারি করার এখতিয়ার যেখানে ঘটনা ঘটেছে সে থানার নেই।

রইস সিনেমার প্রচারণার জন্য আগস্ট ক্রান্তি এক্সপ্রেস ট্রেনে মুম্বাই থেকে দিল্লিতে যান শাহরুখ। সঙ্গে ছিলেন সিনেমার অন্যান্য কলাকুশলীরা। এ সময় শাহরুখকে দেখতে আসা ভক্তদের ভিড়ে গত ২৩ জানুয়ারি হার্ট অ্যাটাকে মৃত্যু হয় ফরিদ খান নামে ৪৫ বছর বয়সী ওই ব্যক্তির।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে