,

ড্যানসার মিঠুনের কমেডিতে চ্যালেঞ্জ

news-image

 

বিনোদন ডেস্ক: জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী। অসুস্থতার কারণে দীর্ঘদিন আড়ালে রয়েছেন তিনি। তবে সুস্থ হয়ে সম্প্রতি কাজে ফিরেছেন এ অভিনেতা। বেশ কয়েকটি সিনেমা ও একটি কমেডি শো-এর কাজ নিয়ে ব্যস্ত তিনি।

২০০৮ সালে সোহম শাহ পরিচালিত লাক সিনেমার শুটিং করতে গিয়ে পিঠে গুরুতর আঘাত পেয়েছিলেন মিঠুন। সে সময় চিকিৎসা নিয়ে সুস্থ হলেও ২০১৫ সালে পুনরায় একই কারণে অসুস্থ হয়ে পড়েন তিনি। ফলে বাধ্য হয়েই বিশ্রামে যেতে হয় তাকে। জানা গেছে এই অভিনেতা লস অ্যাঞ্জেলেস থেকে চিকিৎসা শেষে সম্প্রতি দেশে ফিরেছেন।

বিরতি কাটিয়ে গত বুধবার কৃষ্ণা অভিষেকের নতুন কমেডি শো ‘দ্য ড্রামা কোম্পানি’র শুটিং সেটে তাকে দেখা গেছে। এখানে কোম্পানির মালিক শম্ভু চরিত্রে দেখা যাবে তাকে। শোনা যাচ্ছে, ‘দ্য কপিল শর্মা শো’-এর সঙ্গে টেক্কা দেয়ার জন্য একই চ্যানেল সনিতে প্রচার করা হবে এটি।

ভারতীয় একটি সংবাদমাধ্যমে মিঠুন বলেন, ‘আমি এখন সম্পূর্ণ সুস্থ। তবে চিকিৎসক সতর্ক করেছেন, আমার সুস্থতা নির্ভর করবে আমি কীভাবে জীবনযাপন করব তার ওপর। আমি দীর্ঘদিন বিছানায় ছিলাম কিন্তু এখন সুস্থ হয়েছি এবং অতীত থেকে শিক্ষা পেয়েছি।’

কমেডি শো-এর পাশাপাশি কয়েকটি সিনেমার শুটিংও শুরু করেছেন মিঠুন চক্রবর্তী। এ অভিনেতা বলেন, ‘আমি রাম গোপাল ভার্মার গেহের এবং অনিল শর্মার জিনিয়াস সিনেমার কাজ করছি। এছাড়া অনুপ জালোতার সাহস এবং এক ভিলেন নামের একটি কন্নড় সিনেমাও রয়েছে, যাতে সুদীপ ও শিভ রাজকুমার অভিনয় করছেন। তারা আমাকে খুব করে চাইছিল তাই তাদের প্রস্তাব গ্রহণ করেছি। অনুপের সিনেমা ছাড়া বাকি সবগুলোর শুটিং শুরু হয়েছে। আমার মনে হয় না এখন আরো কাজ করতে পারব।’

এর আগে নাচের রিয়েলিটি শোয়ের বিচারকের দায়িত্ব পালন করেছেন মিঠুন চক্রবর্তী। কমেডি সিরিজ তার জন্য চ্যালেঞ্জ হবে বলে মনে করছেন তিনি। ‘এই শোয়ে যারা রয়েছেন তারা সবাই প্রতিষ্ঠিত এবং কমেডিতে নিজেদের প্রমাণ রেখেছেন। অন্যদিকে আমি এর আগে নাচের অনুষ্ঠান করেছি। সুতরাং, এটি আমার জন্য কঠিন হবে। আমি দুটি পর্বের শুটিং করেছি এবং তাদের প্রতিভা দেখে অবাক হয়েছি। তাদের টাইমিং অসাধারণ। একমাত্র আমি নার্ভাস ছিলাম।’ বলেন মিঠুন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে