,

ছোটপর্দামুখী হবেন সিমলা

news-image

বিনোদন প্রতিবেদক : সিনেমায় নিয়মিত নন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সিমলা।সর্বশেষ তিনি কাজ করেছিলেন রুবেল আনুষের নিষিদ্ধ প্রেমের গল্প এবং রাশিদ পলাশের পরিচালনায় নাইওর সিনেমায়। নিষিদ্ধ প্রেমের গল্প সিনেমার কাজ শেষ, আর নাইওর সিনেমার কাজ প্রায় শেষের দিকে। এই হল তার সিনেমার কাজের ফর্দ। এখন তার হাতে নতুন কোনো সিনেমা নেই।

গতকাল দুপুরে সাম্প্রতিক কাজের প্রসঙ্গে কথা হলে এ তথ্যই জানান তিনি। হাতে কাজ না থাকায় মিডিয়াকেও এড়িয়ে চলছেন তিনি। মাঝে সিমলা কাজ করেছিলেন ছোটপর্দায়। তাহলে কি আবারও সিমলাকে ছোটপর্দায় দেখা যাবে। এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সিনেমায় কাজ কমে গেছে। তাই ছোটপর্দায় আমাকে মাঝে মাঝে দেখা যাবে। এই মাধ্যমেও আমার অনেক ভক্ত রয়েছে। আসছে ঈদের একটি নাটকে আমাকে দেখা যাবে। কথাবার্তা চলছে। ব্যাটে-বলে মিলে গেলে কাজ করব।’

সিমলা আরও বলেন, ‘ভালো গল্পের সিনেমা পাই না। আর এখন আমাকে ডাকেও কম। সিনেমায় নিয়মিত কাজ করতে চাই। কারণ কাজের মাধ্যমে দর্শকদের ভালোবাসা পেয়েছি। এই ভালোবাসটা ধরে রাখতে চাই। ভালো সুযোগ পেলে নিজেকে মেলে ধরতে পারব।’ শহীদুল ইসলাম খোকনের ম্যাডাম ফুলি দিয়ে পরিচিতির আলোয় আসেন সিমলা। এই সিনেমা সিক্যুয়াল ম্যাডাম ফুলি-২ তৈরি হতে যাচ্ছে। এতে দেখা যাবে তাকে। এ প্রসঙ্গে সিমলা বলেন, ‘ম্যাডাম ফুলি-২ সিনেমার স্ক্রিপ্টের কাজ চলছে। কাজটি কবে শুরু হবে এটা আমার জানা নেই। এই সিনেমার মাধ্যমে নিজেকে আবারও আলোচনায় নিয়ে আসতে পারব বলে আশা করছি।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে