,

প্রিয়াঙ্কার খাটো পোশাকে আপত্তি ছিল না নরেন্দ্র মোদির!

news-image

বলিউড তারকাদের পোশাক নিয়ে প্রায় প্রতিদিন তৈরি হয় বিতর্ক। বড়পর্দার নায়ক নায়িকা থেকে শুরু করে তালিকা থেকে বাদ যান না ছোটপর্দার শিল্পীরাও। যেমন কয়েকদিন আগে খাটো পোশাক পরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করে সমালোচনার শিকার হন প্রিয়াঙ্কা চোপড়া। আজ জানা গেলো, এতে আপত্তি ছিলো না স্বয়ং প্রধানমন্ত্রীর!

যদিও প্রিয়াঙ্কার মা মধু চোপড়া জানিয়েছেন, মোদির সঙ্গে দেখা করার আগে পোশাক পরিবর্তনের সময় ছিল না নায়িকার। আর তাই শাড়ি পরার সুযোগ পাননি। আর ওই সময় মোদির সচিব স্পষ্ট জানিয়ে দেন, শাড়ি হোক বা অন্য কোনও পোশাক, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে কোনও অসুবিধা নেই।

নরেন্দ্র মোদির সঙ্গে প্রিয়াঙ্কা চোপড়া। 

এদিকে প্রিয়াঙ্কা যখন জানতে পারেন, তার ওই পোশাক নিয়ে প্রধানমন্ত্রীর কোনও আপত্তি নেই, তা জানার পরই মোদির সঙ্গে ওই সময় সৌজন্য সাক্ষাত করেন প্রিয়াঙ্কা। কিন্তু ছবিটি প্রকাশের পরই এই নিয়েই বাধে বিতর্ক। অথচ এই নিয়ে প্রধানমন্ত্রীর কোনও সমস্যাই ছিল না।

উল্লেখ্য, বার্লিনে ‘বেওয়াচ’ ছবির প্রমোশনে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা হওয়ার সুযোগ পান প্রিয়াঙ্কা। মোদির সঙ্গে প্রিয়াঙ্কার ওই সাক্ষাতের ছবি প্রকাশ্যে উঠে আসতেই তোলপাড় শুরু হয়ে যায়। মোদির সামনে কেন হাঁটুর ওপর পোশাক পরে বসে রয়েছেন, তা নিয়ে প্রশ্ন তোলেন অনেকে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে