,

শাবানায় মুগ্ধ কোনাল

news-image

বিনোদন ডেস্ক : দীর্ঘদিন অন্তরালে থাকা নায়িকা শাবানার এবারের ঢাকা সফরটা একটু অন্যরকমই। একাধিক আয়োজনে অংশ নিয়ে স্মরণীয় করে রাখছেন দিনগুলো।

এবার তাকে পাওয়া গেল হালের জনপ্রিয় সঙ্গীতশিল্পী সোমনূর মনির কোনালের সঙ্গে। এ তারকা ও তার স্বামী সাংবাদিক মনজুর কাদের জিয়া কিছু ছবি শেয়ার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। যার মধ্যমনি শাবানা।

সম্প্রতি এক অনুষ্ঠানে দেখা হয় তাদের। সেখানে অভিনেতা মিশা সওদাগর ও পরিচালক বদিউল আলম খোকনসহ অনেকেই উপস্থিত ছিলেন।

ছবি পোস্ট করার পাশাপাশি শাবানাকে নিয়ে কিছু কথাও যোগ করেন কোনাল। তার মতে, শাবানার জন্য ‘কিংবদন্তি’ শব্দটিও কম হয়ে যায়। তার মাতৃস্নেহ, ভালোবাসা, আশির্বাদ ও সংস্পর্শে অনেক কিছুই শিখেছেন এ গায়িকা। সহজে কীভাবে অন্যকে আপন করে নিতে হয়— তাও জেনেছেন।

দেড় যুগ আগে সিনেমা থেকে বিদায় নেন শাবানা। স্থায়ী হন যুক্তরাষ্ট্রে। মাঝে মাঝে ঢাকায় এলেও প্রকাশ্যে আসেননি আর। তার সাম্প্রতিক সফরে কিছুটা ব্যতিক্রম হলো।

সপ্তাহ কয়েক আগে আলমগীর, মৌসুমী, স্বামী ওয়াহিদ সাদিক ও পরিচালক মুশফিকুর রহমান গুলজারকে সাথে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন শাবানা। ওই সময় পরিচালক আজিজুর রহমানের অসুস্থতার খবর জানান। তার পরপরই গুণী এ নির্মাতার জন্য ২০ লাখ টাকা অনুদান দেন প্রধানমন্ত্রী।

এছাড়া সম্প্রতি আমন্ত্রণে সাড়া দিয়ে হাজির হয়েছিলেন রুনা লায়লা ও আলমগীরের বাসায়। সে ছবিও অনলাইনে ভাইরাল হয়ে ওঠে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে