সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আইটেম গানে অন্তরঙ্গ ইমরান হাশমি ও সানি লিওন

news-image

বিনোদন ডেস্ক : একজন বলিউডে সিরিয়াল কিসার নামে পরিচিত। তার সব ছবিতেই নায়িকাদের সঙ্গে ‘লিপ কিস’ করতে দেখা যায় তাকে। তার ছবির বৈশিষ্ট্যও বলা চলে চুমুর দৃশ্যগুলোকে। এইজন্য অনেক নায়িকাই এই নায়কের সঙ্গে ছবি করতে আপত্তি জানান। অন্যজন বলিউড মাতাচ্ছেন যৌন আবেদনে মোহিত করে।

কেমন হবে এই দুই তারকাকে অন্তরঙ্গ মুহূর্তে একসঙ্গে পাওয়া গেলে? সেই উত্তর খোঁজার অপেক্ষার পালা শেষ হতে চললো। খুব শিগগিরই দর্শক মাতাতে একসঙ্গে হাজির হচ্ছেন ইমরান হাশমি ও সানি লিওন।

মিলন লুথরিয়ার নতুন ছবি ‘বাদশাহো’-তে দেখা যাবে তাদের। তবে মূল চরিত্রের জুটি হয়ে নয়; ইমরান-সানি আসছেন ছবিটির একটি আইটেম গানে। ছবিতে ইমরান হাশমি ছাড়াও ছবিতে অভিনয় করছেন অজয় দেবগন।

ইমরান ও সানির রোমান্স স্বাভাবিকভাবেই আর পাঁচটা যৌনতার দৃশ্যের থেকে যে আলাদা হবে তার আঁচ পাওয়া গেছে সম্প্রতি প্রকাশ হওয়া ‘বাদশাহো’ ছবির ট্রেলারে। ইউটিউবে দর্শক হুমড়ি খেয়ে পড়ছেন ট্রেলারটি দেখতে।

ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা গেল, এই আইটেম গানে সানির সঙ্গে কাজ করে রীতিমত আপ্লুত ইমরান। সানি লিওনির সঙ্গে মূল চরিত্রে কাজ করতে মুখিয়ে রয়েছেন বলেও জানালেন ‘মার্ডার’ খ্যাত এই নায়ক।

সবমিলিয়ে ইমরান হাশমি ও সানি লিওনের রসায়ন নিয়ে বলিউডে জোর আলোচনা চলছে। ‘বাদশাহো’ ছবির রিপোর্ট বক্স অফিসে কী হবে, তা সময়েই বলবে কিন্তু ইমরান-সানি জুটি যে ছবির মুক্তির আগেই সাড়া ফেলে দিয়েছেন তা মেনে নিয়েছেন ছবির পরিচালক মিলন লুথরিয়া। তিনি এই জুটির গানটিকে ছবিটির জন্য সৌভাগ্যের প্রতীক বলে মনে করছেন।

প্রসঙ্গত, ১৯৭৫ সালে ভারতে জরুরি অবস্থা জারি হয়েছিল। এ প্রেক্ষাপটে নির্মিত হয়েছে ‘বাদশাহো’। এক শহর থেকে অন্য শহরে ভারতের সংরক্ষিত স্বর্ণ নিয়ে যাওয়ার সময় তা চুরির চেষ্টা করে অজয় দেবগন, ইমরান হাশমি, ইলিয়েনা ডিক্রুজ, এশা গুপ্তা, বিদ্যুৎ জামাল ও সঞ্জয় মিশ্রা। এ জন্য তারা পান ৯৬ ঘণ্টা সময়। তাদের বাধা দেওয়ার জন্য রয়েছে এলিট সেনা সদস্য। শেষ পর্যন্ত তারা স্বর্ণ চুরি করতে পারবেন কিনা তা নিয়ে ছবিটির গল্প।

টি-সিরিজের ব্যানারে চলচ্চিত্রটি প্রযোজনা করছেন গুলশান কুমার, ভূষণ কুমার, কৃষাণ কুমার। আগামী ১ সেপ্টেম্বর মুক্তি পাবে ‘বাদশাহো’।

দেখুন ‘বাদশাহো’ ছবির ট্রেলার :

https://youtu.be/mm4JuMbtE9k

এ জাতীয় আরও খবর

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

স্কালোনির আক্ষেপ, ‘আরেকটি ট্রফি এনে দিতে পারলাম না’

শাপলা চত্বর হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, ভূমি কর্মকর্তা সাময়িক বরখাস্ত

আবার বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৩ হাজার টাকা ছাড়াল