,

খুব শিগগির সোনমের বিয়ে!

news-image

 

বিনোদন ডেস্ক : খুব শিগগির বিয়ের পিঁড়িতে বসছেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। প্রেমিক আনন্দ আহুজাকেই নাকি বিয়ে করতে চলেছেন তিনি। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

সোনমের সঙ্গে আনন্দ আহুজার সম্পর্কের বিষয়টি এ অভিনেত্রীর পরিবারের সকলেরই জানা। তাই পরিবারের সদস্যরা চাইছেন, যত দ্রুত সম্ভব বিয়েটা হোক। কিন্তু আনন্দের সঙ্গে বিয়ের বিষয়ে সোনম একটু সময় নিচ্ছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।

এ প্রসঙ্গে সোনমের পরিবারের ঘনিষ্ঠ একটি সূত্র সংবাদমাধ্যমে বলেন, ‘যেহেতু আনন্দ আহুজার সঙ্গে প্রেমের সম্পর্কের বিষয়ে সোনম নিশ্চিত, তাই তার বাবা অনিল কাপুর বিয়ের ব্যাপারে দেরি করতে চাইছেন না। অবশ্য বন্ধুরা সোনম ও তার বাবাকে বোঝাচ্ছেন যে, এতে করে এ অভিনেত্রীর অভিনয় ক্যারিয়ারে খারাপ প্রভাব পড়তে পারে। কিন্তু এ নিয়ে মোটেও ভাবছেন না সোনম। তাদের কিছু বিষয় সমাধান হলেই তারা বিয়ের পিঁড়িতে বসবেন।’

দিল্লির ব্যবসায়ী আনন্দ আহুজার সঙ্গে অনেকদিন ধরেই সোনমের প্রেমের গুঞ্জন চলছে। প্রায়ই বিভিন্ন স্থানে দেখা যায় তাদের। এছাড়া পরস্পরের প্রতি ভালোলাগার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টসহ বিভিন্নভাবে প্রকাশ করেন তারা। সোনমের পারিবারিক অনুষ্ঠানেও নিয়মিত অতিথি হিসেবে থাকেন আনন্দ। যদিও প্রেমের বিষয়টি এখনো শিকার করেননি এ কথিত প্রেমিক জুটি।

অভিনয়ের দিক থেকে সোনমের পরবর্তী সিনেমা বীরে দি ওয়েডিং। সিনেমাটি পরিচালনা করবেন এ অভিনেত্রীর বোন রিয়া কাপুর। এ সিনেমার মাধ্যমে মা হওয়ার পর আবারো বড় পর্দায় হাজির হবেন কারিনা কাপুর। সিনেমাটিতে আরো অভিনয় করবেন স্বারা ভাস্কর।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে