সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যে মুভিতে অন্তরঙ্গ দৃশ্যে দেখা যাবে আমির ও ফাতিমাকে

news-image

 

বিনোদন ডেস্ক :বলিউড সুপারস্টার আমির খান ও অভিনেত্রী ফাতিমা সানা শেখের শুরুটা হয়েছিলো বলিউডের সর্বোচ্চ আয়ের তালিকায় থাকা ‘দঙ্গল’ ছবির মাধ্যমে। ছবিটিতে ফাতিমার বাবার চরিত্রে অভিনয় করেছিলেন আমির। তবে সেসব কিছুকে ছাপিয়ে তারা এখন জুটি হয়ে পর্দায় হাজির হচ্ছেন।

তাই তাদের ছবিটিকে ঘিরে শুরু হয়েছে দারুণ আলোচনা। জানা গেছে, আমির তার পরবর্তী ছবি ‘থাগস অব হিন্দুস্থান’ এর নায়িকা হিসেবে ফাতিমা সানা শেখকে বেছে নিয়েছেন। তার কিছুদিন পরই ভারতীয় গণমাধ্যম খবর ছেপেছিলো যে ফাতিমার প্রেমে পড়েছেন আমির খান, যা নিয়ে আমিরের স্ত্রী কিরন রাওয়ের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটেছে এই সুপারস্টারের। যদিও শেষ পর্যন্ত তা গুজব বলেই প্রমাণিত হয়।

তবে এবার আমির দিলেন চমকপ্রদ এক নতুন তথ্য। পর্দায় নিজের চিরচারিত অভিনয় প্রথা ভেঙ্গে ‌‘থাগস অব হিন্দুস্থান’ ছবিতে বেশ দীর্ঘ সময় ফাতিমার সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে অংশ নেবেন। এ নিয়ে চলছে বেশ সোরগোল।

মজার ব্যাপার হলো ছবিটির শুরু থেকে এই অভিনেত্রীকে নিতে আপত্তি ছিল ছবিটির প্রযোজনা সংস্থার। কিন্তু পরে আমির খানের একান্ত ইচ্ছেতেই ছবির মুখ্য চরিত্রের জন্য তরুণ এই অভিনেত্রীকে নেওয়া হয়।

এ জাতীয় আরও খবর

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট