,

‘ফেসবুক পোস্টের জেরে কারো জেলে যাওয়া কাম্য নয়’

news-image

বিনোদন ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের বসিরহাটের সাম্প্রতিক দাঙ্গা পরিস্থিতি কিছু সংবাদমাধ্যমের সৌজন্যে পুরো বিশ্ববাসীর নজরে। সামান্য একটা ফেসবুক পোস্টের ওপর ইন্ধন ও প্ররোচনায় যেভাবে অশান্তির আগুন জ্বালানো হয়েছে, তার নিন্দা করেছেন শুভবুদ্ধিসম্পন্ন মানুষ। বসিরহাটের সে ঘটনার নিন্দায় এবার সরব হলেন বলি অভিনেত্রী স্বরা ভাস্কর।

সাবেক জাতীয় ক্রিকেটার মোহম্মদ কাইফ জানিয়েছিলেন, নবী মোহম্মদ (সা.) এর মহিমা এতটাই ঠুনকো নয় যে, একটা ফেসবুক পোস্টে তা ক্ষুণ্ণ হতে পারে। এই নিয়ে অশান্তি বাধানো, হিংসার আগুন জ্বালানো কখনোই মোহাম্মদের শিক্ষার মধ্যে পড়ে না। কাইফের পর এবার একই ইস্যুতে সরব হলেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। যে ফেসবুক থেকে ঝামেলার সূত্রপাত সেই প্ল্যাটফর্মেই তিনি জানালেন, হিংসা কখনোই সমর্থনযোগ্য হতে পার না। প্ররোচনা ধর্মীয় বিদ্বেষমূলক হোক বা না হোক, কেউ হিন্দু হোন বা মুসলিম, সামান্য ফেসবুক পোস্টের জেরে কারও জেলে যাওয়া কখনোই কাম্য নয়। নেতা হোন বা মৌলবি বা যারা এই দাঙ্গায় ইন্ধন জুগিয়েছে, তাদের ধিক্কার জানিয়েছেন অভিনেত্রী।

কবি শ্রীজাত তাঁর কবিতায় বলেছিলেন, ‘দাঙ্গা যাঁদের ধর্ম তাঁরা আমার বন্ধু নয়’। অনেকটা সে কথারই প্রতিধ্বনি শোনা গেল স্বরা ভাস্করের কথাতেও। দাঙ্গা পরিস্থিতি তৈরি করার তীব্র নিন্দা করে দাঙ্গাকারীদের উদ্দেশ্যে তীব্র ধিক্কারই জানালেন এই অভিনেত্রী।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে