সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যে কারণে আটকে গেল মাহি-বনির ছবির কাজ

news-image

বিনোদন ডেস্ক : ‘মনে রেখো’ চলচ্চিত্রের শেষ লটের শুটিং শুরু হওয়ার কথা ছিল আজ। ওয়াজেদ আলী সুমন পরিচালিত এই ছবিতে ঢাকার অভিনেত্রী মাহিয়া মাহি ও কলকাতার অভিনেতা বনি সেনগুপ্ত প্রধান চরিত্রে অভিনয় করছেন। আজ এফডিসিতে কলকাতার শিল্পী-টেকনিশিয়ানদের নিয়ে ছবির গানের শুটিং করার জন্য সেট নির্মাণ করা হয়েছিলো। কিন্তু ভিসা জটিলতায় ছবির শুটিংয়ে অংশ নিতে পারেননি কলকাতার শিল্পী-টেকনিশিয়ানরা। আর এতে করে বড় অংকের লোকসানের মুখে পড়লো ছবিটি-এমনটিই দাবি ছবির পরিচালকের।

এই নিয়ে ছবিটি বেশ কয়েকবার ঝামেলার মুখে পড়েছে। ছবিতে বিদেশি শিল্পীর অভিনয়ের অনুমতি নিয়ে জটিলতা, শিডিউল নিয়ে ছবির নায়িকা মাহির সঙ্গে প্রযোজকের মতবিরোধ ইত্যাদি প্রতিবন্ধকতা পার করেছে ‘মনে রেখো’। তবে সবকিছুর নিষ্পত্তি হয়েছে বলেও জানান নির্মাতা সুমন।

ছবির নির্মাতা ওয়াজেদ আলী সুমন বলেন, ছবির শেষ লটের শুটিং করার কথা ছিল আজ। কিন্তু ইন্ডিয়ান শিল্পী ও কয়েকজন টেকনিশিয়ানদের ভিসা মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তারা বাংলাদেশে আসতে পারেনি। এতে করে আমাদের বেশ আর্থিক ক্ষতি হয়ে গেল। তিনি আরো বলেন, কাজ করতে গেলে নানা রকম বাঁধা বিপত্তি আসে। এটাই চ্যালেঞ্জ। সবকিছু দূর করে ‘মনে রেখো’ একটি মনের মতো চলচ্চিত্র হতে যাচ্ছে এটাই বড় প্রাপ্তি আমার কাছে।

বাংলাদেশে হার্টবিট প্রডাকশন’র প্রযোজনায় ছবির কাহিনী লিখেছেন দিল মোহাম্মদ। ‘মনে রেখো’ ছবিতে মাহি-বনি ছাড়াও মিশা সওদাগর, তুলিকা, বিশ্বজিৎ প্রমুখ অভিনয় করছেন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা