,

তিনি সালমান নন!

news-image

 

বিনোদন ডেস্ক : ইন্টারনেটে ভেসে বেড়াচ্ছে বেশ কিছু ছবি। এর মধ্যে কোনোটি অভিনেত্রী ক্যাটরিনা কাইফের সঙ্গে, আবার কোনোটি বলিউড কোরিওগ্রাফার ও নির্মাতা রেমো ডিসুজা অথবা টিউবলাইট সিনেমার শিশু অভিনেতা মাতিন রে টাঙ্গোর সঙ্গে।

প্রথমে দেখলে যে কেউ তাকে বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খান ভেবে ভুল করবেন। কিন্তু প্রকৃতপক্ষে তিনি সালমান নন, এ অভিনেতার মতো দেখতে। তার নাম পারভেজ কাজী। ভারতীয় একটি সংবাদমাধ্যমের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
ঝুঁকিপূর্ণ অথবা নানা দৃশ্যের প্রয়োজনে সিনেমায় বডি ডাবল ব্যবহার করেন সালমান খান। বিষয়টি প্রায় সকলেই জানেন। আর সালমানের বডি ডাবলের কাজটি যারা করে থাকেন তাদের একজন পারভেজ কাজী। টিউবলাইট, প্রেম রতন ধন পায়ো সিনেমায় সালমানের বডি ডাবলের কাজ করেছেন। বর্তমানে টাইগার জিন্দা হ্যায় সিনেমায় বলিউডের ভাইজানের হয়ে বডি ডাবলের কাজ করছেন। শুধু সালমানের মতো দেখতে নয়, সুলতানখ্যাত এ অভিনেতার অনেক বড় ভক্ত পারভেজ কাজী।

খুব শিগগির শুরু হবে টাইগার জিন্দা হ্যায় সিনেমার পরবর্তী শিডিউলের শুটিং। ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত এক থা টাইগার সিনেমার সিক্যুয়েলটি পরিচালনা করছেন আলী আব্বাস জাফর। সিনেমাটিতে সালমানের বিপরীতে অভিনয় করছেন ক্যাটরিনা কাইফ। আগামী ২২ ডিসেম্বর সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে