,

ভিসা জটিলতায় আটকে গেল মাহি-বনির ছবির কাজ

news-image

বিনোদন প্রতিবেদক : বাংলাদেশের অভিনেত্রী মাহিয়া মাহি ও কলকাতার অভিনেতা বনি সেনগুপ্তকে নিয়ে নির্মিত হচ্ছে ‘মনে রেখো’ চলচ্চিত্র। ওয়াজেদ আলী সুমন পরিচালিত এই ছবির শেষ লটের শুটিং শুরু হওয়ার কথা ছিল আজ (সোমবার)।

কলকাতার নায়ক বনি ছাড়াও সেখানকার টেকনিশিয়ান নিয়ে ছবির গানের শুটিং করার কথা ছিল এফডিসিতে। সেজন্য সেটও নির্মাণ করা হয়েছিলো। কিন্তু ভিসা জটিলতায় ছবির শুটিংয়ে অংশ নিতে পারেননি কলকাতার শিল্পী-টেকনিশিয়ানরা। বেশ বড় অংকের লোকসানের মুখে পড়লো ছবিটি।

ছবির নির্মাতা ওয়াজেদ আলী সুমন বলেন, ‘আজ থেকে ছবির শুটিং করার কথা ছিল। কিন্তু ইন্ডিয়ান শিল্পী ও কয়েকজন টেকনিশিয়ানদের ভিসা মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তারা বাংলাদেশে আসতে পারেনি। তাই শুটিং শুরু করতে পারিনি। এতে করে আমাদের বেশ আর্থিক ক্ষতি হয়ে গেল। কিন্তু কিছু করার নেই।’ তিনি জানান, ভিসা জটিলতা কেটে গেলে চলতি মাসেই ‘মনে রেখো’ ছবির শুটিং শুরু হবে।

এর আগেও বেশ কয়েকবার ঝামেলার মুখে পড়েছে এই ছবিটি। ছবিতে বিদেশি শিল্পীর অভিনয়ের অনুমতি নিয়ে জটিলতা, শিডিউল নিয়ে ছবির নায়িকা মাহির সঙ্গে প্রযোজকের মতবিরোধ ইত্যাদি প্রতিবন্ধকতা পার করেছে ‘মনে রেখো’। তবে সবকিছুর নিষ্পত্তি হয়েছে বলেও জানান নির্মাতা সুমন।

পরিচালক বলেন, ‘কাজ করতে গেলে নানা রকম বাঁধা বিপত্তি আসে। এটাই চ্যালেঞ্জ। সবকিছু দূর করে ‘মনে রেখো’ একটি মনের মতো চলচ্চিত্র হতে যাচ্ছে এটাই বড় প্রাপ্তি আমার কাছে। আমাদের পরিকল্পনা রয়েছে, আসছে কোরবানি ঈদে ছবিটি মুক্তি দেবো।’

তিনি বলেন, ‘ছবির কাজ খুব বেশি বাকি নেই। চারটি গানের শুটিং করলেই ক্লোজ হবে এই ছবির ক্যামেরা। আমার বিশ্বাস- গল্প, নির্মাণ, নাচে গানে ভরপুর বিনোদনের একটি ব্যবসাসফল ছবি হবে ‘মনে রেখো।’

ছবিটি প্রযোজনা করছে বাংলাদেশে হার্টবিট প্রডাকশন। এর কাহিনী লিখেছেন দিল মোহাম্মদ। মাহি-বনি ছাড়াও ছবিতে অভিনয় করছেন মিশা সওদাগর, তুলিকা, বিশ্বজিৎ প্রমুখ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে