,

নতুন লুকেই ফিরছেন অপু

news-image

একসময় বিয়ে হওয়া নায়িকাদের নিয়ে তেমন আগ্রহ দেখাতেন না দেশিয় চলচ্চিত্রের দর্শকরা। সেই সময়টা এখন আর নেই। চিত্রনায়িকা অপু বিশ্বাসের গোপন বিয়ে ও মা হওয়ার খবর চলচ্চিত্রপ্রেমীদের মাঝে নায়িকাকে নতুন করে আলোচিত করেছে। মাথা গরম করে শাকিব খান যখন বলেছিলেন, তিনি ছেলের দায়িত্ব নেবেন অপুর নয়, তখন পুরো বাংলাদেশ যেন অপুর পাশে দাঁড়ায়। এটা নায়িকাকে মানসিক শক্তি এনে দেয়। এখন অপু নিজের ক্যারিয়ার নিয়ে নতুন করে ভাবছেন। তিনি মনে করেন না যে, মা হয়েছেন মানেই তার ক্যারিয়ার শেষ। পড়াশোনা ও জানার পরিধি বাড়ার কারণে অপু আগের চেয়ে অনেক সচেতন। শোবিজের অনেক নারীই মা হওয়ার পর নিজের ক্যারিয়ার নিয়ে আত্মবিশ্বাসের অভাবে ভোগেন। এক্ষেত্রে অপু বিশ্বাস অনেকটাই আলাদা। কিন্তু এর কারণ কী? এমন প্রশ্নের জবাবে নায়িকা বলেন, ‘মা হওয়ার পর আমি নিজের জানার পরিধি বাড়িয়েছি।

নিজের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য আমি দেশের বাইরের বড় বড় মডেল এবং নায়িকাদের লাইফস্টাইল সম্পর্কে জেনেছি। তারা কীভাবে নিজেদের ফিরিয়ে এনেছে, সেই সম্পর্কে পড়েছি। এতে আমি বুঝতে পেরেছি, নিজেকে হারিয়ে ফেলা যাবে না। মেইনটেইন করতে হবে।’ অপু মনে করেন না, মা হওয়া ক্যারিয়ারের জন্য কোনো বাধা। তিনি আরও বলেন, ‘মা হয়েছি মানেই ক্যারিয়ার শেষ, এটা ধারণাকে আমি পাত্তা দেই না। একটা মেয়ের ছোট থেকে বেড়ে ওঠার অন্য সব ধাপের মতই এটাও একটা ন্যাচারাল ধাপ।’

এদিকে এরইমধ্যে ফের মিডিয়া থেকে একটু বিরতি নেওয়ার ঘোষণা দিয়েছেন অপু। পুরোদমে ব্যায়াম এবং হেলদি ডায়েট শুরু করেছেন তিনি। এর বাইরে ত্বক এবং চুলের যত্ন নিতেও ভুল করছেন না জনপ্রিয় এই নায়িকা। মানে আগের চেয়ে আরও গ্ল্যামারাস, ফিট এবং আত্মবিশ্বাসী হয়েই এ মাধ্যমে ফেরার চেষ্টা তার। নিজেকে বদলানোর এই গল্প নিয়ে অপু বিশ্বাস বলেন, ‘একজন শিল্পীকে তার অভিনয়, শারীরিক গঠন, মেকআপ, গেটআপ সব মিলিয়ে দর্শক যেভাবে দেখতে চায়, আমার প্রস্তুতিটা সেভাবেই নিচ্ছি। এখন তো খুব ঘন ঘন আমাকে সবাই দেখছেন, কিছুদিন পর আর তা হবে না। মাস দেড়েকের জন্য ডুব দেব। এই সময়টাতে শুধু নিজের মধ্যে থাকব। নিজেকে তৈরি করব নতুন করে। নতুন লুকেই ফেরার আশা করছি।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে