,

বাংলাদেশে সেন্সর বোর্ডই থাকা উচিত না : অমিত চাকমা

news-image

বিনোদন ডেস্ক : চাকমা ভাষায় নির্মিত বাংলাদেশের প্রথম চলচ্চিত্র ‘মাই বাইসাইকেল’ প্রদর্শনী সেন্সর বোর্ডে আটকে থাকায় বিরক্তি প্রকাশ করে কানাডার ওয়েস্টার্ন ইউনিভার্সিটির প্রেসিডেন্ট ও ভাইস চ্যান্সেলর অমিত চাকমা বলেছেন, বাংলাদেশে সেন্সর বোর্ডই থাকা উচিত না।

কানাডার ১৫০তম জন্মদিন উপলক্ষে টরন্টো ফিল্ম ফোরাম আয়োজিত তিনদিনের মাল্টিকালচারাল ফিলম্ ফেস্টিভ্যালের সমাপনী দিনে শুভেচ্ছা বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন। খবর নতুন দেশ’র।

অমিত চাকমা আরও বলেন, পশ্চিমা উন্নত দেশগুলোতে সেন্সর বোর্ডের কোনো অস্তিত্ব নেই, কিন্তু বাংলাদেশ, ভারতের মতো দেশগুলোতে সেন্সর বোর্ড চলচ্চিত্র শিল্প নিয়ন্ত্রণ করছে।

মাই বাই সাইকেল সিনেমার কাহিনীর উল্লেখ করে অমিত চাকমা বলেন, সিনেমাটি আমি আজই প্রথম দেখলাম। এতে এমন কি আছে- যার জন্য এর প্রদর্শনী আটকে দিতে হবে। সাধারণ একটি পরিবারের জীবনের টানাপড়েনের গল্প নিয়ে এই সিনেমা। এতে এমন কোনো স্পর্শকাতর দৃশ্য নেই যার জন্য এই সিনেমার প্রদর্শনী আটকে দিতে হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে