,

ক্যারিয়ার বাঁচাতে জ্যোতিষীর দ্বারস্থ হলেন বিপাশা

news-image

 

বিনোদন ডেস্ক : বলিউডে এক সময় নিয়মিত অভিনয় করেছেন বঙ্গললনা বিপাশা বসু। কিন্তু অনেকদিন হয়েছে নতুন কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হননি তিনি এবং তার স্বামী করণ সিং গ্রোভার। এমনকি নতুন কোনো ব্র্যান্ডের প্রতিনিধি হওয়ার প্রস্তাবও নাকি পাচ্ছেন না বিপাশা।

সবকিছু মিলিয়ে ক্যারিয়ার নিয়ে ভীষণ চিন্তিত বিপাশা। পেশা জীবনের ভবিষ্যৎ জানতে সম্প্রতি জ্যোতিষীর দ্বারস্থ হয়েছেন এ অভিনেত্রী। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।

উল্লেখিত সংবাদমাধ্যম সূত্রে আরো জানা যায়, করণের সঙ্গে বিয়ের সময় বিপাশা ভীষণ খুশি ছিলেন। তারা বিভিন্ন জায়গায় ছুটি কাটিয়েছেন এবং পরস্পরের সঙ্গ উপভোগ করেছেন। এখন তিনি (বিপাশা) কাজে ফিরতে চান। কিন্তু কোনো সিনেমা অথবা বিজ্ঞাপন পাচ্ছেন না।

প্রতিবেদনে বলা হয়, এর আগে কয়েকটি কাজের প্রস্তাব পেয়েছিলেন বিপাশা। কিন্তু সিনেমায় করণ সিং গ্রোভারকেও নিতে হবে বলে নির্মাতাদের শর্ত দেন তিনি। নির্মাতারা সেই শর্ত মেনে না নেয়ায় বিপাশা প্রস্তাবগুলো ফিরিয়ে দেন। এখন কাজে ফেরার বিষয়টি খুবই গুরুত্ব সহকারে দেখছেন বিপাশা। অথচ কাজ পাচ্ছেন না। ফলে বাধ্য হয়ে জ্যোতিষীর দ্বারস্থ হয়েছেন।

বিপাশা অভিনীত সর্বশেষ সিনেমা অ্যালোন মুক্তি পায় ২০১৫ সালে। এ সিনেমার সেটেই করণ সিং গ্রোভারের সঙ্গে তার বন্ধুত্ব হয়। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত বছর ৩০ এপ্রিল বিয়ের পিঁড়িতে বসেন করণ-বিপাশা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে