,

জ্বলেনি ‘টিউবলাইট’ টাকা ফেরত দেবেন সালমান!

news-image

বিনোদন ডেস্ক : ‘টিউবলাইট’ মুক্তির আগেই আশা জাগানো বেশ মোটা অংকের টাকায় ডিস্ট্রিবিউটারদের কাছে বিক্রি করা হয়েছিল। কিন্তু, মুক্তির পর সেই টাকা তুলতে ব্যর্থ পরিচালক কবির খানের এই ছবি। ‘টিউবলাইট’-এর ব্যবসা নিয়ে খুশি ছিলেন না ডিস্ট্রিবিউটার’রা।

আশা ছিল অনেক। একে ঈদের সময়। তার উপর ‘ভাইজান’-এর নতুন রিলিজ। আগের রেকর্ড যে ভাঙছে, তা ধরেই নিয়েছিলেন সালমান ঘনিষ্ঠরা। কিন্তু, বক্সঅফিসে ‘জ্বললো না টিউবলাইট’।

এবার এগিয়ে এসেছেন সালমান খান ডিস্ট্রিবিউটারদের সাহায্যে। বলিউড লাইফ ওয়েবসাইটের রিপোর্ট অনুযায়ী, ডিস্ট্রিবিউটার ক্ষতির কিছু অংশ ফিরিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন ‘সল্লু মিঞা’। কীভাবে এই বিষয়টি মেটানো যায়, তা নিয়ে শুক্রবার ডিস্ট্রিবিউটারদের একাংশ সালমানের বাবা সেলিম খানের সঙ্গে বৈঠকে বসেন।

জানা গেছে, ৫০-৫৫ কোটি টাকা ক্ষতির অঙ্ক বাবদ ডিস্ট্রিবিউটার ফেরত দিতে পারেন সলমান। বলি পাড়ায় এই ধরনের উদ্যোগ সচরাচর চোখে পড়ে না। এ তথ্য যদি সত্যি হয় তাহলে ভক্তদের কাছে প্রশংসার পাত্র হয়ে থাকবেন সালমান খান।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে