,

সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে দীপিকার খোলামেলা ফটোশুট

news-image

বিনোদন ডেস্ক : সময়টা বেশ ভালই যাচ্ছে তার। বলা ভাল, এখনও পর্যন্ত ক্যারিয়ারের সবচেয়ে সুন্দর সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন তিনি। বলিউডে যেখানে সবসময়ই স্বজনপোষণ নিয়ে ওঠে অভিযোগ, সেখানে দাঁড়িয়ে কোনও বলিউডি ব্যাকগ্রাউন্ড ছাড়াই তিনি হয়ে উঠেছেন প্রথম সারির নায়িকা।

বলিউডের পাশাপাশি হলিউডেও এখন রাজত্ব করছেন এই অভিনেত্রী। তিনি দীপিকা পাড়ুকোন। তবে শুধু সিনেমা নয়, ব়্যাম্পে ও ফটোশুটেও দেখা মিলছে তাঁর। সম্প্রতি এক জনপ্রিয় ম্যাগাজিনের জন্য ফটোশুট করলেন দীপিকা।

কিছুদিন আগেই ফটোশুটের ছবি আপলোড করে বিতর্কের মুখে পড়েছিলেন দীপিকা। সাদা ওয়েস্টার্নে দীপিকার লাস্যময়ী সেই ছবি ভাইরাল হয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনদের অনেকেই পছন্দ করেননি সেই ছবি। তবে নিজের সাহসী ফটোশুটের ছবি আপলোড করতে পিছপা হননি দীপিকা।

ভ্যানিটি ফেয়ার ম্যাগাজিনের জুয়েলারী সংখ্যার প্রছদ কন্যা দীপিকা এবারের ফটোশুটেও ধরা দিলেন মোহময়ীরূপে। তবে শুধু প্রচ্ছদের ফটোই নয়, ফটোশুটের বেশ কয়েকটি ছবি টুইটারে পোস্ট করে দীপিকা লেখেন, ‘বুম’। সত্যিই দীপিকার এই ছবি বোমার মতোই বিস্ফোরক। যা থেকে নজর ফেরানো প্রায় অসম্ভব।

আপাতত বলিউডে নিজের পরবর্তী ছবি ‘পদ্মাবতী’-ছবির শুটিংএ ব্যস্ত তিনি। কাজের পাশাপাশি শুটিং সেটে কতটা মজা চলছে তা বোঝা যায় দীপিকার ইনস্টাগ্রাম পোস্ট দেখেই। চলতি বছেরের ১৭ নভেম্বর মুক্তি পেতে চলেছে এই ছবি। তাই এখন জোড়কদমে চলছে শুটিং।

এখানে কাজ শেয করেই আবারও হলিউডে পাড়ি দেবেন দীপিকা। কারণ সেখানে শুরু হতে চলেছে তার আগামী হলিউড প্রোজেক্ট। ট্রিপল এক্সের চতুর্থ পর্বে আবারও ভিন ডিজেলের বিপরীতে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে