,

শাকিব-নিপুণের সিনেমার ভবিষ্যৎ কী?

news-image

 

বিনোদন ডেস্ক :ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। বেশ কিছুদিন ধরে বিভিন্ন কারণে আলোচনা-সমালোচনায় রয়েছেন তিনি। সম্প্রতি একটি টিভি অনুষ্ঠানে শাকিবের দেয়া সাক্ষাৎকারের সমালোচনা করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন জনপ্রিয় চিত্রনায়িকা নিপুণ। সেখানে শাকিব খানের শিক্ষাগত যোগ্যতা ও অতীত নিয়ে প্রশ্ন তোলেন এ অভিনেত্রী।

এদিকে নিপুণের এমন সমালোচনায় শাকিব খানও ক্ষিপ্ত হন। এ নিয়ে মিডিয়াতে সংক্ষিপ্ত জবাবও দিয়েছেন তিনি। তাতে করে বলাই যেতে পারে তাদের সম্পর্কের চিড় ধরেছে।

ইতিমধ্যে বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন শাকিব খান-নিপুণ। তবে এ জুটির ‘ভালোবাসা ২০১৬’ সিনেমাটি নির্মাণাধীন রয়েছে। জি সরকার পরিচালিত এ সিনেমাটির শুটিং এখনো বাকি রয়েছে।

২০১৪ সালে জি সরকার ‘লাভ ২০১৪’ নাম দিয়ে সিনেমাটির কাজ শুরু করেন। এ সিনেমায় একসঙ্গে অভিনয় করছেন শাকিব খান, অপু বিশ্বাস ও নিপুণ। সিনেমাটির শুটিং ২০১৪ তে শুরু হলেও নানা কারণে এর দৃশ্যধারণ শেষ করতে পারেননি নির্মাতা। তাই কয়েকবার সিনেমাটির নামেরও পরিবর্তন করতে হয়েছে। প্রথমে সিনেমাটির নাম পরিবর্তন করে ‘লাভ ২০১৫’ রাখা হয়। এরপর তা ‘লাভ ২০১৬’ করা হয়। কিন্তু শাকিব-অপু দম্পতির শিডিউল জটিলতা এখনো শেষ হয়নি সিনেমাটির দৃশ্যায়নের কাজ। এর মধ্যে শাকিব-নিপুণের ঠান্ডা লড়াই নতুন করে সিনেমাটিকে অনিশ্চয়তায় ফেলে দিচ্ছে বলে মনে করছেন অনেকে।

মেঘমালা কথাচিত্রের প্রযোজনায় নির্মিতব্য এ সিনেমায় শাকিব, অপু ও নিপুন ছাড়াও অভিনয় করছেন সুচরিতা, দিতি, আমির সিরাজী, আফজাল শরীফ, কাবিলা, বিপাশা, তানিয়া, মিশা সওদাগর ও মিজু আহমেদ।

ইসরাত জাহান নিবেদিত এই সিনেমাটির মাধ্যমে দীর্ঘদিন পর শাকিব, অপু ও নিপুণ একসঙ্গে অভিনয় করছেন। এই ত্রয়ীর সর্বশেষ অভিনীত সিনেমা মোহাম্মদ হোসেনের ‘নাম্বার ওয়ান শাকিব খান’। দারুণ ব্যবসাসফল ছিল এ সিনেমাটি।

‘লাভ ২০১৬’ সিনেমার কাহিনি লিখেছেন কমল সরকার। চিত্র ধারণ করছেন লাল মোহাম্মদ। গান লিখেছেন রফিকুজ্জামান, কবির বকুল ও প্রদীপ সাহা। সংগীত দেবেন্দ্র চট্টোপাধ্যায়। নৃত্যে মাসুম বাবুল ও ফাইট আরমান।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে