সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অস্ট্রেলিয়ায় রোষের মুখে মার্কিন গায়িকা কেটি পেরি

news-image

বিনোদন ডেস্ক : অস্ট্রেলিয়াব্যাপী পশু হাসপাতালগুলোর জন্য সবচেয়ে বড় ভয়ের কারণ কুকুর। কারণ তাদের বেশিরভাগ সময় কেটে যায় কুকুরের আক্রমণে অসুস্থ পশুদের চিকিৎসা করতে গিয়ে। সেই অস্ট্রেলিয়া গিয়েই কুকুরকে অন্য পশুর ওপর আক্রমণ চালানোর নির্দেশ দিয়েছেন কেটি পেরি। আর এজন্যই অস্ট্রেলিয়ার পশুপ্রেমীসহ সংশ্লিস্টদের ক্ষোভের মুখে পড়েছেন এ মার্কিন গায়িকা।

‘রোয়ার’ খ্যাত তারকা কেটি পেরি তার পরবর্তী বিশ্ব সঙ্গীত সফরের প্রস্তুতি নিচ্ছেন। এ বিষয়ে একটি কোম্পানির সঙ্গেও চুক্তি হয়েছে তার। প্রচারণার অংশ হিসেবে একটি বিজ্ঞাপনে অভিনয় করেছেন কেটি পেরি। তাতে দেখা যায় কেটি পেরি তার পোষা কুকুরকে বলছেন, ‘যাও কয়েকটা কোয়ালাকে (ভাল্লুকের মতো দেখতে অস্ট্রেলীয় প্রাণী) ধরে নিয়ে আসো’!

অস্ট্রেলিয়ার বাসিন্দা ক্লেয়ার ম্যাডেন কুকুরের আক্রমণে অসুস্থ কোয়ালাদের চিকিৎসা দেন। তিনি বলেন, কেটি পেরির উচিত একটা দিন এসে আমার সঙ্গে থাকা ও এখানকার পরিস্থিতি দেখা। তাহলেই সে বুঝতে পারবে এ ধরনের বক্তব্য তার দেশব্যাপী প্রচার করা ঠিক নয়। সূত্র : আরব নিউজ

এ জাতীয় আরও খবর

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট