সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সময় ছিল না বলেই…

news-image

বিনোদন ডেস্ক : জার্মানির বার্লিনে ‘বেওয়াচ’ ছবির প্রচার নিয়ে ব্যস্ত ছিলেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। সেখানেই দেখা হয়ে যায় তার নিজ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে। মোদির সঙ্গে প্রিয়াঙ্কার সাক্ষাতের একাধিক ছবি সংবাদমাধ্যমেও আসে। পরে এ নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছিল প্রিয়াঙ্কাকে। কারণ মোদির সঙ্গে সাক্ষাতের সময় প্রিয়াঙ্কার পরনের পোশাক ছিল খুবই ছোট।

এমন ছোট পোশাকে দেশের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ? সমালোচনার তীর স্রোতের বেগে গ্রাস করেছিল প্রিয়াঙ্কাকে। কিন্তু এ নিয়ে তিনি মুখ খোলেননি। বরং একই কায়দায় মা মধু চোপড়ার সঙ্গে ছবি তুলে সোশ্যাল মিডিয়ার প্রকাশ করেছেন।

এবার মধু চোপড়া সেই বৈঠকে প্রিয়াঙ্কার খাটো পোশাকের কারণ ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, আমি আমার মেয়েকে শিখিয়েছি, ভুল না করলে ভয় পাওয়ার কিছু নেই। প্রিয়াঙ্কা সেদিন (মোদির সঙ্গে দেখা হওয়ার সময়) ‘বেওয়াচ’র প্রচারে যাচ্ছিলেন। আচমকাই তার সঙ্গে মোদির দেখা হয়ে যায়। সেইসময় পোশাক বদলে এসে মোদির সঙ্গে দেখা করার সুযোগ ছিল না। তাছাড়া বৈঠকটিও পূর্ব পরিকল্পিত ছিল না। পুরোটাই আচমকা ঘটে যায়।

এ জাতীয় আরও খবর

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

আরেকটি ট্রফি এনে দিতে পারলাম না’