সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইংরেজি গানের সঙ্গে পাদ্রির নাচ, ভিডিও ভাইরাল

news-image

অনলাইন ডেস্ক : গির্জার সামনে সাউন্ডবক্সে বাজছে ইংরেজি একটি গান। তার পাশে নাচছে একদল শিক্ষার্থী। তাদের সঙ্গে যোগ দিয়েছেন সেই গির্জার পাদ্রি। একেবারে পেশাদার নৃত্যশিল্পীর মতো হেলেদুলে মাতিয়ে তুলেছেন শিক্ষার্থীদের। ভাবছেন, কোনো সিনেমার দৃশ্য। মোটেও নয়। ঘটনা সত্যি।

গত ২৭ জুন ভারতের কেরালা রাজ্যে পাদ্রির সেই নাচের ভিডিওটি ফেসবুকে পোস্ট করেন শাইন অ্যান্টোনি নামের এক ব্যক্তি। এর পর থেকেই ভাইরাল হয়ে যায় ভিডিওটি।

ভিডিওটিতে দেখা যায়, ফাদার মার্টন ডি সিলভা নামের ওই পাদ্রি সাদা পোশাক পরে স্বতঃস্ফূর্তভাবে শিক্ষার্থীদের সঙ্গে নেচে চলেছেন। শিক্ষার্থীরাও তাঁর সঙ্গে নাচতে পেরে খুবই উল্লসিত।

ফেসবুকে পোস্ট হওয়ার পর এ প্রতিবেদন লেখা পর্যন্ত এক মিনিটের এই ভিডিও দেখা হয়েছে দুই লাখ ৩৫ হাজার ৯৭২ বার। এতে লাইক পড়েছে ৪৩ হাজার। আর ফেসবুক থেকে শেয়ার হয়েছে তিন হাজার ৯৬৭ বার।

নাচে অংশ নেওয়া পাদ্রির ভিডিও এর আগেও ফেসবুকে প্রকাশ করেছিলেন শাইন অ্যান্টোনি। চার মাস আগে হিন্দি গানের সঙ্গে এক পাদ্রির নাচের ভিডিও প্রকাশ করেছিলেন তিনি।

https://www.facebook.com/shineantonynas/videos/10154883142443869/

এ জাতীয় আরও খবর

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

আরেকটি ট্রফি এনে দিতে পারলাম না’