,

পাকিস্তানের টেস্ট অধিনায়কের নাম ঘোষণা

news-image

 

বিনোদন ডেস্ক :সদ্য চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে বেশ রোমাঞ্চে পাকিস্তান ক্রিকেট দল। চির প্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে জয় লাভের কারণে দেশটির সরকার ও ক্রিকেট বোর্ড থেকে অনেক উপহার পেল ক্রিকেটাররা। মূলত সরফরাজ আহমেদের দারুণ নেতৃত্বে বন্ধুর পথ মাড়ি দিয়ে গন্তব্যে পৌঁছায় দলটি।

আর তাই সরফরাজ আহমেদকে টি-টোয়েন্টি ও ওয়ানডের পর টেস্টেও অধিনায়ত্ব দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। আজ মঙ্গলবার প্রধানমন্ত্রীর বাসভবনে দলের অভ্যর্থণা অনুষ্ঠানে এ ঘোষণা দেন বোর্ড সভাপতি শাহরিয়ার খান।

২০১৬ সালের বিশ্ব টি-টোয়েন্টি শেষ হওয়ার পর ২০ ওভারের ক্রিকেটে নেতৃত্ব পান সরফরাজ। আর এ বছরের শুরুতে আজহার আলী সরে দাঁড়ালে ৯ ফেব্রুয়ারি একদিনের ক্রিকেটেও তার কাঁধে ওঠে পাকিস্তানের দায়িত্ব, যেখানে পুরোপুরি সফল তিনি। অসম্ভবকে সম্ভব করে ১৯৯২ সালের পর পাকিস্তানকে জেতালেন আইসিসির কোনও ওয়ানডে শিরোপা। তার পুরস্কার তাকে দেওয়া হলো এবার।

ওয়েস্ট ইন্ডিজ সফরের পর গত মে থেকে টেস্ট অধিনায়কত্ব নিয়ে ‍গুঞ্জন চলছিল। ৫৬ টেস্টে ২৬ জয় এনে দেওয়া দেশের সবচেয়ে সফল অধিনায়ক মিসবাহ উল হক অবসর নেওয়ার পর থেকে জায়গাটি ফাঁকা পড়ে ছিল। তার শূন্যস্থান এবার পূরণ করা হলো সরফরাজকে দিয়ে। ২০১৪ সালের পর প্রথম অধিনায়ক হিসেবে তিন ফরম্যাটে নেতৃত্ব দেবেন পাকিস্তানকে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে