,

মস্কো চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত বাংলা ছবি ‘ডুব’

news-image

 

বিনোদন ডেস্ক :হলিউড থেকে বলিউড দাপিয়ে বেড়ান তিনি। ভারতের অন্যতম ইন্টারন্যাশনাল সুপারস্টার তিনি। বিভিন্ন ভাষার বিভিন্ন ছবিতে অভিনয় করলেও বাংলা ছবিতে দেখা যায়নি তাঁকে। এবার সেই বাংলা ছবিতেই দেখা যাবে ইরফান খানকে। তবে শুধু অভিনেতা হিসাবে নয়, এই ছবির অন্যতম প্রযোজকও তিনি। তবে তা কোন ভারতীয় ছবি নয়, বাংলাদেশের ছবিতে অভিনয় করেছেন ইরফান। বাংলাদেশের পরিচালক মোস্তফা সারয়ার ফারুকীর ছবি ‘ডুব-No bed of Roses’। সম্প্রতি এই ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়ে গেল সাংহাইয়ে। তবে এখানেই শেষ নয়, সম্প্রতি ৩৯ তম মস্কো ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হয় ইরফানের ছবি ‘ডুব’। চিত্র সমালোচক থেকে দর্শক সবারই বাহবা পায় এই ছবি। এমনকী ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফিল্ম ক্রিটিকসের তরফ থেকে সম্মানীয় কোম্মারসান্ট অ্যাওয়ার্ডও পায় এই ছবি।

ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনায় প্রয়াত সাহিত্যিক হুমায়ুন আহমেদের জীবনের ছায়া অবলম্বনে তৈরি হয়েছে ‘ডুব’। তবে ছবিটির নির্মাতা মোস্তফা সারয়ার ফারুকী বলেন, এটি তাঁর সম্পূর্ণ মৌলিক গল্পভিত্তিক চলচ্চিত্র, কোনও জীবনীগ্রন্থ থেকে নেওয়া হয়নি। এদিকে ছবিটির এক অভিনেতা সাক্ষাৎকারে বলেছেন, ছবিটিতে হুমায়ুন আহমেদের জীবনের কিছু অংশ রয়েছে। এ অবস্থায় প্রতিবাদী হয়ে ওঠেন প্রয়াত হুমায়ূন আহমেদের দ্বিতীয় স্ত্রী ও অভিনেত্রী ডা: মেহের আফরোজ শাওন। এমনকী তিনি সেন্সরবোর্ডকে চিঠি দিয়ে বিষয়টি অবহিত করেন। এবং তারপরই এই ছবিকে নিষিদ্ধ ঘোষণা করে বাংলাদেশের সেন্সর বোর্ড ও তথ্য সম্প্রচার মন্ত্রক। অবশেষে নির্মাতাদের সঙ্গে ঝামেলা মিটে যাওয়ায় ছাড়পত্র পায় এই ছবি। আপাতত বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হয় ‘ডুব’। এই ছবিতে ইরফান খান ছাড়াও অভিনয় করেছেন পার্নো মিত্র, রোকেয়া প্রাচী এবং তিশা। ছবিটি প্রযোজনা করেছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজ। সহ-প্রযোজক হিসেবে আছেন ইরফান খান। সবকিছু ঠিক থাকলে সারা বিশ্ব জুড়ে আগামী জুলাইতে মুক্তি পেতে চলেছে ‘ডুব’।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে